রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল। বাড়ল মৃত্যুর সংখ্যাও। রবিবার ২৬ এপ্রিল রাজ্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের তরফে জানানো হয়েছে রাজ্যে করোনা পজিটিভ ৪৬১ জন। শনিবার সেই সংখ্যা ছিল ৪২৩, শুক্রবার ছিল ৩৮৫। এদিন আর কেউ হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাননি। ফলে এখনও পর্যন্ত রাজ্যে সুস্থ হয়েছেন ১০৫ জন। মৃতের সংখ্যা দুটি বেড়ে হয়েছে ২০। নমুনা পরীক্ষা হয়েছে মোট ১০৮৯৩টি, শনিবার এই সংখ্যা ছিল ৯৮৮০।
