করোনা পরীক্ষার জন্য কলকাতার ওপর নির্ভরশীল না হয়ে কম বেশি সব হাসপাতালেই যাতে এর ব্যবস্থা করা যায় তাহলে সেই এলাকার সাধারণ নাগরিকের পক্ষে তা স্বস্তিদায়ক ব্যাপার এতে রোগনির্ণয়েও কম সময় লাগে। চিকিৎসাও তাড়াতাড়ি শুরু করা যায়। আজ কল্যাণীর জওহরলাল নেহেরু হাসপাতালে করোনা পরীক্ষার ল্যাবরেটরি উদ্বোধন হলো। উপস্থিত ছিলেন বিধায়ক রমেন্দ্রনাথ বিশ্বাস, নদীয়ার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মহকুমা শাসক ধীমান বারুই, জহরলাল নেহেরু হাসপাতালের অধ্যক্ষ ডা. অভিজিৎ মুখার্জ্জী এবং অন্যান্য অতিথিবৃন্দ ।

