রাজ্যে রবিবার ১২ এপ্রিল অবধি করোনা পজিটিভের সংখ্যা ৯৫। তবে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭। যে জায়গায় করোনা আক্রান্তের সন্ধান মিলেছে সেইসব জায়গায় বিশেষ সতর্কতা অবলম্বন করে স্যানিটাইজেশন চলছে। লকডাউন অমান্যকারীদের গ্রেফতার করা হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। এবার পাবলিক প্লেসে যেতে গেলে মাস্ক বা দোপাট্টা, গামছা, রুমাল ইত্যাদি দিয়ে নাক, মুখ ঢেকে বেরোতে হবে। করোনা সংক্রমণ ঠেকাতে এই পদক্ষেপ। এদিন পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৫২৩ জনের। করোনা হাসপাতাল হয়েছে ৬৪টি।

