বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ল। সোমবার ১৩ এপ্রিল রাজ্য স্বাস্থ্য দফতরের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী করোনা পজিটিভের সংখ্যা ১১০। নতুন করে ১৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তবে নতুন করে কারও মৃত্যু হয়নি। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্যে আক্রান্তের সংখ্যা এখনও বাড়িয়ে দেখানো হয়েছে। সেই তথ্যে জানানো হয়েছে, বাংলায় করোনা আক্রান্ত মোট ১৫২, যাঁদের মধ্যে সুস্থ ২৯ জন। বিজেপি বা সিপিআইএম যতই বলুক মৃতের সংখ্যার নিরিখে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের তথ্যে কোনও ফারাক নেই। যতটুকু রয়েছে তা আক্রান্তের সংখ্যায়। এদিন পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৭৯৩টি। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে দরিদ্রদের নমুনা পরীক্ষাই শুধু বিনামূল্যে হবে।
এদিকে, মঙ্গলবার ১৪ এপ্রিল সকাল ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
