মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ সকাল থেকে করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে নতুন করে মালদা শহরের ১০, ১১, ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তায় দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের সাথে স্যানিটাইজ করার কাজ চলছে।

পাশে থেকে তাঁদের কাজের সহায়তা করছেন মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পুরসভার পৌরপিতা প্রসেনজিৎ দাস। এছাড়াও স্থানীয় নেতাজী সুভাষ রোডে মানুষের মধ্যে সচেতনতার বার্তা দিয়ে প্রায় ৪00 বয়স্ক ব্যক্তি ও শিশুদের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন।
নিচের ভিডিও দেখুন—