| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

কোর্টে আন্দোলনকারীদের আবেদন খারিজ, ভাবাদিঘির রেলের কাজ দ্রুত গতিতে চলছে : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৫৫৮ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

হাইকোর্টের নির্দেশের পরই ভাবাদিঘিতে রেলের কাজ দ্রুত শুরু। কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে কাজ চলছে । এদিকে, ভাবাদিঘি আন্দোলনকারীদের গত ১৯ সেপ্টেম্বর আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। ফলে শেষ পর্যন্ত আন্দোলনকারীরা পিছু হটতে বাধ্য হল।

এদিকে গোঘাট থেকে ভাবাদিঘি পর্যন্ত রেললাইন তৈরির জন্য মাটি ফেলার কাজ শেষ পর্যায়ে। এবার খুব শীঘ্রই রেললাইন পাতার কাজও শুরু হবে। কেবল ভাবাদিঘির উপর অংশটুক কাজ একেবারে শেষ পর্যায়ে হবে বলে সূত্রের খবর। অপরদিকে বিষ্ণুপুর থেকে কামারপুকুর রেললাইনের কাজ সম্পূর্ণ হয়েছে। কামারপুকুর থেকে ভাবাদিঘি পর্যন্ত যে সামান্য কাজ বাকি আছে,তা শীঘ্রই শেষ হবে বলে রেল সূত্রের খবর।

প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে ভাবাদিঘির মুষ্টিমেয় অনিচ্ছুকের পক্ষে মানিক রায়, সুকুমার রায়রা কেস করেছিলেন। যে মামলার শুনানি হয় গত ১৯ সেপ্টেম্বর। এদিন হাইকোর্টের বিচারপতি পার্থসারথি সেনের এজলাসে। যেখানে ভাবাদিঘির মুষ্টিমেয় অনিচ্ছুকদেরদের পক্ষে মানিক রায়, সুকুমার রায়দের করা মামলাতে আইনজীবী বিচারপতির কাছে বেশ কিছু প্রশ্ন তোলার চেষ্টা করেন। যার মধ্যে ছিল ক’টা পিলার হচ্ছে, তাদেরকে জানানো হচ্ছে না, ১১ টি পিলার কেন দেওয়া হচ্ছে এমন প্রশ্ন তোলেন। ৫-৬টা পিলার নয় কেন? তখন বিচারপতি আইনজীবীকে বলেন বিষয়টা ঠিক করবেন ইঞ্জিনিয়াররা। আইনজীবী ভাবাদিঘির মানুষজনদের যে প্রতিশ্রুতি দেওয়ার কথা হয়েছিল সেই কথা তুলে ধরার চেষ্টা করেন। এই সময় কলকাতা হাইকোর্টের অ্যাসিস্ট্যান্ট অ্যাডভোকেট জেনারেল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের কনটেম্প পেন্ডিং মামলার কথা তুলে ধরেন। এরপরই সিঙ্গেল বেঞ্চের বিচারপতি মামলা খারিজ (ডিসমিস) করে দেন। অর্থাৎ ভাবাদিঘির গুটিকয়েক অনিচ্ছুক মানুষজনদের আর কোন রাস্তা রইল না। এখন এলাকার মানুষজন বলছেন একটাই রাস্তা, তা হল রেলপথ। যা ভাবাদিঘির উপর দিকে জলের ক্ষতি না করে পিলার দিয়ে ব্রিজ তৈরি করে ছুটবে ট্রেন। এখন তারকেশ্বর-বিষ্ণুপুর সরাসরি রেল চলাচল শুধুমাত্র সময়ের অপেক্ষা।

ভাবাদিঘির ৪০২ দাগের আগে পর্যন্ত মাটি ফেলা, মোরাম ফেলা, পাথর ফেলা, রেললাইনের পাত বিছানো সমস্ত কাজ দ্রুততার মধ্যে শেষ করতে চাইছে কন্ট্রাক্টর। ইতিমধ্যেই কামারপুকুর স্টেশন, জয়রামবাটি স্টেশন গয়না পড়ে সাজতে শুরু করেছে। কামারপুকুর রেল স্টেশনের যাবতীয় কাজ দ্রুততার মধ্যে শেষ করা হচ্ছে। কামারপুকুর থেকে জয়রামবাটি পর্যন্ত রেললাইনের বিভিন্ন স্থানে মাটি ফেলার কাজ, সেতু তৈরির কাজ চলছে জোর কদমে। রেল ভাবাদিঘির জন্য যে সেতু তৈরির টেন্ডার ঝুলিয়েছে তাতে ৫১ কোটি টাকার নোটিশ করা হয়েছে। ১৬ অক্টোবরের মধ্যে টেন্ডার জমা করার শেষ দিন। নোটিশে ব্রিজ তৈরির সর্বোচ্চ সময়সীমা দেওয়া আছে ৯ মাস। এক ইঞ্জিনিয়ার এর সাথে কথা বলে জানা গেল কাজ দ্রুত গতিতে চললে এই ধরনের ব্রিজ চার মাসের মধ্যে তৈরি করা সম্ভব। সেই ক্ষেত্রে অক্টোবর মাসকে ছেড়ে দিলেও নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে কাজ শেষ হয়ে মার্চ এপ্রিল মাসের মধ্যে কামারপুকুর পর্যন্ত রেলপথ তৈরি হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। উল্টোদিকে বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত রেল পথ সম্পন্ন হয়েছে। জয়রামবাটি থেকে কামারপুকুর দ্রুত গতিতে কাজ চলছে, যে কাজ ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই শেষ হবার সম্ভাবনা রয়েছে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev