| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

ভিনরাজ্যে আটকে পড়া মানুষদের বাংলায় ফেরাতে কী পদক্ষেপ রাজ্য সরকারের?

Reporter Default
রিপোর্টার / ২৫০ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

পরিযায়ী শ্রমিক, পড়ুয়া, বিদেশ থেকে আসা ব্যক্তি, চিকিৎসা বা অন্য কাজে গিয়ে ভিনরাজ্যে আটকে পড়া মানুষদের লকডাউনে কীভাবে ফেরানো হবে? এটাই এখন বড়ো প্রশ্ন। কেন্দ্রীয় সরকার কার্যত দায় ঝেড়ে ফেলেছে। নির্দেশিকায় বলেছে, রাজ্যগুলি নিজেদের মধ্যে আলোচনা করে ফেরানোর ব্যবস্থা করুক। বৃহস্পতিবার ৩০ এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, ট্রেন বা বিমান চালু করা আপাতত হচ্ছে না। বাসে করে ফেরানো যেতে পারে। ৩ মে-র পর লকডাউন চললে কোন কোন বিষয়ে বিধিনিষেধ শিথিল হবে তা নিয়ে এদিনও ক্যাবিনেট সচিব সব রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে বৈঠক করেছেন। কেন্দ্রীয় সরকার গাইডলাইন তৈরি করছে। তা দেখে পদক্ষেপ করবে রাজ্য সরকার। মুখ্য সচিব রাজীব সিনহা বলেন, রাজ্যের ২ লক্ষ মানুষ বাইরে আটকে রয়েছেন। হঠকারী সিদ্ধান্ত না নিয়ে পরিস্থিতি অনুযায়ী এমনভাবে ফেরানোর ব্যবস্থা হোক যাতে সকলের সুবিধা হয়। কনটেনমেন্ট জোনগুলিতে এখন ফেরানো সম্ভব নয়। যে রাজ্য থেকে আসবেন সেখানে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে, বাংলায় ঢোকার সময় স্বাস্থ্য পরীক্ষা হবে। তবে যাঁরা আসবেন তাঁরা দুই রাজ্যের সরকারকে জানিয়ে আসবেন। 

এদিন আমদানি-রফতানির জন্য খুলে দেওয়া হয় পেট্রাপোল সীমান্ত। মুখ্য সচিব বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। কারও অসুবিধা না হোক সেটাই চাই। তবে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় লেখা আছে তারা যে গাইডলাইন দেবে তার বাইরে গিয়েও প্রয়োজন বুঝলে কড়াকড়ি করতে পারে রাজ্য। সব দিক বিবেচনা করেই রাজ্য সরকার উপযুক্ত পদক্ষেপ করবে। টাস্ক ফোর্স বেশ কিছু প্রস্তাব দিয়েছে। শুক্রবার হাই পাওয়ার কমিটি লকডাউন পরিস্থিতি নিয়ে বৈঠক করবে। তারপর ওইদিন বা শনিবার রাজ্য সরকার নির্দেশিকা প্রকাশ করবে। কেন্দ্রীয় সরকার অনেক কিছু বিষয় স্পষ্ট করতে পারেনি। যেসব ক্ষেত্রে ছাড় দেওয়া হবে তা সোমবার থেকেই মানতে হবে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev