মঙ্গলবার ২৮ জানুয়ারি ২০২০ নজরুল মঞ্চে আয়োজিত হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। সমাবর্তন উপলক্ষে রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড় অনুষ্ঠানস্থলে ঢোকা মাত্র ছাত্ররা গো ব্যাক গভর্নর, নো এনআরসি, নো সিএএ ইত্যাদি বলে স্লোগান দিতে থাকেন। তুমুল বিক্ষোভের জেরে রাজ্যপাল নজরুল মঞ্চ ছাড়তে বাধ্য হন। এরপর সমাবর্তন শুরু হয়। উপাচার্য সোনালী বন্দ্যোপাধ্যায় চক্রবর্তী সবাইকে ডিগ্রি দেন। এদিন উল্লেখযোগ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয় নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে ডি লিট সম্মানে ভূষিত করে।