| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

অর্থকরী ফসল বাদামের চাষ বাড়ছে, গড়ে উঠছে শিল্প : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৬৬৫ জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বাদামের চাষ বাড়ছে। চাষিরাও এই অর্থকরী ফসলে লাভবান হচ্ছেন। সেইসঙ্গে গড়ে উঠছে ছোট-বড়ো শিল্প। কর্মসংস্থানের সুযোগ ঘটছে। বিশেষ করে মহিলাদের কাজের জায়গা তৈরি হচ্ছে।

প্রসঙ্গত, এ রাজ‍্যে আলুর পরেই বাদাম চাষ হয়। স্বল্প খরচে অধিক লাভের মুখ দেখেন চাষিরা। কারণ যে জমিতে আলু উৎপাদন হয় সেই জমিতেই সার প্রায় না দিয়েই বাদাম চাষ করা যায়। উপযুক্ত দামও পান চাষিরা। এখন বাদাম ওঠার মুখে চাষিরা বাদাম বিক্রি করে দাম পাচ্ছেন প্রতি কুইন্ট‍্যাল ৪৫০০ টাকা।

উল্লেখ্য, রাজ‍্যের হুগলি, হাওড়া, নদীয়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, বর্ধমান ইত‍্যাদি জেলায় চিনা বাদামের চাষ হচ্ছে। এর থেকে প্রোটিন সমৃদ্ধ তেলের চাহিদা বাড়ছে। এছাড়াও বাদাম থেকে বিভিন্ন সুস্বাদু ও উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার তৈরি হচ্ছে। বাজারে এর চাহিদাও বাড়ছে। বাজারে চাহিদার সঙ্গে সঙ্গে চাষিদের মধ‍্যে এই চাষে উৎসাহ বাড়ছে। কম খরচে বেশি লাভের মুখও দেখতে পাচ্ছেন।

এ রাজ‍্যের হুগলি ও হাওড়া বাদাম চাষের উপযুক্ত জায়গা। এবারে আরামবাগের ছ-টি ব্লকে বাদাম চাষ হয়েছে প্রায় ১২ হাজার হেক্টর জমিতে। এখানকার কৃষি আধিকারিক সজল ঘোষ বলেন, লাভজনক বাদাম চাষে চাষিদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। ফলে বাড়ছে চাষের জমির এলাকাও। সেইসঙ্গে গড়ে উঠছে ছোট-বড়ো শিল্পও। গ্রামীণ এলাকায় বিশেষ করে মহিলাদের কাজের জায়গা তৈরি হচ্ছে।

এদিকে বাদাম চাষের পাশাপাশি অসংখ্য বাদামকল গড়ে উঠছে। বাদামের খোলা ছাড়িয়ে দানা বের করা হচ্ছে। সেই দানা বস্তাবন্দী হয়ে কলকাতা-সহ বাইরের রাজ‍্যগুলিতে বিক্রির জন‍্য চলে যাচ্ছে। এই সমস্ত কাজে মূলত গ্রামের মহিলারাই যুক্ত আছেন। আস্তে আস্তে কর্মসংস্থানের জায়গা বৃহত্তর হচ্ছে। এই জেলাতেই ছোট বড়ো মিলিয়ে প্রায় এক হাজার বাদামকল গড়ে উঠেছে।

বাদাম কলের মালিক স্বপন জানা বলেন, একটা সময় এই জেলাতে মাত্র কয়েকজন চাষি বাদামের চাষ করতেন। এখন হাজার হাজার চাষি বাদাম চাষে ঝুঁকেছেন। এই চাষকে কেন্দ্র করে গড়ে উঠেছে শিল্প। সরকারি সহায়তায় চাষ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে শিল্পের আয়তনও। স্বপনবাবু আরও জানান, এবার চাষিদের জন‍্য বাদাম বীজও এখানে তৈরি হবে। সরকার সহায়তার আশ্বাস দিয়েছে। এটা করতে পারলে বাইরের রাজ‍্যের উপর নির্ভর করতে হবে না। তখন চাষিরা নায‍্য দামে উৎকৃষ্টমানের বীজ এখান থেকেই সংগ্রহ করতে পারবেন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev