| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

হুগলী জেলার ডাকাত কালী : রিঙ্কি সামন্ত

Reporter
রিঙ্কি সামন্ত / ১৪৫৩ জন পড়েছেন
আপডেট শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

জগন্মাতা কালী সকলেরই মা। সব সন্তানের ভক্তি ভালোবাসা আন্তরিকতার চিরকাঙ্গালিনী রাজ রাজেশ্বরী মাকালী। উচ্চ-নীচ ভেদ নেই। সাধক, ভক্ত, রাজা মহারাজার পুজোর মতো সমানভাবে পুজো গ্রহন করেন সমাজ ঘৃণিত নরহন্তা ডাকাত, বাটপাড়, চোর, ঠগিদের।

রঘু, বিশে, রামলাল, কালাচাঁদ, পুঁটে প্রভৃতি বাংলা জুড়ে বিখ্যাত সব ডাকাতদের আরাধ্যাদেবী কালী আজো ইতিহাসের জ্বলন্ত সাক্ষী। এইসব নিয়ে বহু কিংবদন্তি গল্প শোনা যায়। তাঁদের পূজিতা কালী “ডাকাত কালী” নামে পরিচিত। আজকের প্রতিবেদনে হুগলী জেলার বহু বছরের পুরোনো এমনই সাধককুলের পূজিতা দুই মন্দিরের কাহিনী বলবো।

কেলেগড়ের ডাকাত কালী : বিতর্কের অবকাশ থাকলেও, হুগলী জেলার জিরাটের অনেক কালী মন্দিরর মধ্যে কালিয়াগড়ের কালী সর্বাপেক্ষা প্রাচীন। জনশ্রুতি আছে, আজ থেকে প্রায় ১০০০ বছর আগে ভাগীরথীর পূর্বপাড়ে বাস করতেন এক দরিদ্র ব্রাহ্মণ। পারিবারিক অশান্তির কারণে তাঁর জীবন সম্পর্কে বিতৃষ্ণা জন্মায় ও আত্মাহুতি দেবার বাসনায় বর্ষার ভরা গঙ্গায় ঝাঁপ দেন। গঙ্গার উন্মত্ত স্রোতে তাঁর অচেতন দেহ ভাসতে ভাসতে পশ্চিম পাড়ের গহীন জঙ্গলে ঘেরা এক বটগাছের নিচে এসে পৌঁছায়।

মধ্যরাত্রে ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় বট গাছের নীচে ঘুমিয়ে পরে। নিদ্রিত অবস্থায় তিনি স্বপ্নে দেখেন, ঘোর কৃষ্ণবর্ণা এক অপরূপ সুন্দরী মাতৃমূর্তি তাঁকে সেই স্থানে পুজো করা ও মন্দির নির্মাণ করার কথা বলেন।

ব্রাহ্মণ প্রথমে অভুক্ত দীর্ঘ পরিশ্রমের ক্লান্তিতে এ কথা স্বপ্ন মনে করেন। এরপর গহীন জঙ্গলে এক বেলগাছের তলায় এসে ঘুমিয়ে পরেন। পুনরায় সেই স্বপ্ন দেখেন। স্বপ্নানুসারে বেলতলার নীচে পরিষ্কার করে ভাগীরথী নদীতে স্নান করতে নামলেন। ভরা বর্ষায় ভাগীরথীর ভাবগম্ভীর সৌন্দর্য্যে তিনি মুগ্ধ ও অবিভূত হলেন।

কথিত আছে এইসব ভাবতে ভাবতে গঙ্গাস্নান করে পিছন ফিরতেই মায়ের পূজার উপকরণ দেখতে পান। পরম ভক্তিতে মায়ের পুজো দিয়ে প্রসাদ খেয়ে সুস্থ হলেন। ভাগীরথীর পাড়ে প্রাচীন বট ও বেলগাছের নিচে প্রতিষ্ঠিত হলো সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। ৩০০ বছর আগেও মন্দিরের পাশ দিয়ে ভাগীরথীর ধারা প্রবাহিত হতো, কালের নিয়মে আজ ভাগীরথী প্রায় ৪কিমি সরে গেছে, কিন্তু মন্দিরের গায়ের প্রাচীন বটগাছ ও বাঁধানো সিঁড়ি ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে।

পূর্বে এই জায়গার নাম ছিলো ‘মহাম্মদপুর’। দেবী সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির প্রতিষ্টা হলে মায়ের নাম অনুসারে এখানকার নাম হয় কালীগড় বা কেলেগড়ঃ।পরে ব্রিটিশ রাজত্বে সরকারী কাগজপত্রে নাম লেখা হলো কালিয়াগড়। সেই ব্রাহ্মণ ব্যক্তির পদবী ছিলো মুখোপাধ্যায়। মায়ের পুজোর অধিকার পান বলে তাঁর বংশধরেরা অধিকারী পদবী ধারণ করেছিলেন। এই বংশের শেষ পুরুষ চন্দ্রনাথ অধিকারী ১২২৭ সনে স্বর্গলাভ করেন এবং তাঁর ভাগিনা কালীপ্রসন্ন চট্টোপাধ্যায় পুজোর ভার গ্রহন করেন।

মন্দিরটি একটি বলয়পীঠ। দক্ষযজ্ঞের পর মহাদেব সতীর দেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন। মহাদেবের এই প্রলয় থামাতে বিষ্ণু তাঁর সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খন্ড খন্ড করে দেন। সতীর দেহাংশ যেখানে যেখানে পড়েছিল সেগুলি হলো পবিত্র শক্তিপীঠ এবং সতীমায়ের পরিধেয় গহনা যেখানে যেখানে পড়েছিল সেগুলি হলো উপপীঠ। কথিত আছে,এই স্থানে সতীর বালা পড়েছিল। তাই একে বলা হয় বলয়পীঠ।

অন্য একটি ইতিহাস সূত্রে জানা যায়, বাঁশবেড়িয়ার কাছে বেনেপুকুর গ্রামে বাস করতো প্রভাবশালী জমিদার কালাচাঁদ। দিনের বেলায় তিনি ছিলেন অত্যন্ত এক সজ্জন ও পরম ধার্মিক ব্যক্তি। রাতের অন্ধকারে এই জমিদার হয়ে উঠতো কুখ্যাত ডাকাত সর্দার কালীচাঁদ। স্থল ও জলপথে ঠগীদের কায়দায় ডাকাতি করতো। জমিদার ছিলেন কালীর সাধক। তাঁর বাড়িতেই ছিলো কালীর মন্দির। নিত্যদিন নিজের হাতে কালী পুজো করে দলবল নিয়ে বেরোত ডাকাতি করতে। বর্তমানে এটি প্রচারিত কেলেগড় নামে। এখানকার কালী সিদ্ধেশ্বরী।

মায়ের সামনে ডাকাতরা নরবলি, পশুবলি দিতো। মহাকাল ভৈরবও প্রতিষ্ঠিত হয়েছে ডাকাতদের হাতে। দিনের বেলায় লোক দেখিয়ে গরিবদের দান করতো। রাতে ডাকাতি করতে গিয়ে অসহায় মানুষদের ধরে এনে গোপন কুঠুরিতে আটকে রাখতো। নিজের হাতে মায়ের সামনে বলি দিতো।সারা বছর ও কালীপুজোর দিন মহা ধুমধামের সাথে এখানে আজো মাতৃ আরাধনা হয়। আগে প্রচুর বলি হতো, কিন্তু মানুষের সচেতনতায় বলি কমতে কমতে এখন প্রায় শেষের পথে। তবে জিরাট ও তার আশপাশের এলাকার মানুষজনের ভক্তিতে এতটুকু ভাটা পড়েনি।

সিঙ্গুরের প্রসিদ্ধ ডাকাত কালী:

বৈদ্যবাটী-তারকেশ্বর রোডের পাশে সিঙ্গুরের পুরুষোত্তমপুরে প্রসিদ্ধ কালী মন্দিরটি প্রায় ৫০০ থেকে ৫৫০ বছরের পুরোনো। এই মন্দিরকে ঘিরে রয়েছে নানান ইতিহাস। পুজোর সময়কাল নিয়ে বিতর্ক থাকলেও এই কালী যথেষ্ট প্রাচীণ। টেরাকোটার কাজে সাজানো মন্দিরের গায়ে মনুষ্য লতিকা, পশু লতিকা নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠাত্রী মৃন্ময়ী মূর্তির উচ্চতা প্রায় নয় ফুট। বঙ্গে এমন উচ্চতার সিদ্ধেশ্বরী মূর্তি খুবই কম দেখা যায়। তবে দ্বিমত রয়েছে এখানে কালী প্রতিষ্ঠা করা নিয়ে। কেউ বলে ডাকাত সর্দার রঘু এই কালী প্রতিষ্ঠা করেন আবার কারো মতে গগন ডাকাত বা ডাকাত সর্দার বিশু এ কালীর প্রতিষ্ঠাতা।

কথিত আছে ঠাকুর রামকৃষ্ণ অসুস্থ হয়ে পড়লে মা সারদা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাচ্ছিলেন ঠাকুরের কাছে। ডাকাতি করার উদ্দেশ্যে রঘু ডাকাত ও গগন ডাকাত মায়ের পথ আটকায়। কিন্তু রক্তচক্ষু মা কালীর মুখের প্রতিচ্ছবি দেখতে পায় তাঁরা সারদা মায়ের মুখের মধ্যে। নিজেদের ভুল বুঝতে পারে। রাত হয়ে যাওয়ায় ডাকাতদের ডেরায় মা থেকে যান। রাত্রে সারদা মা কে খেতে দেওয়া হয় চাল ও কড়াই ভাজা। তাই আজো প্রসাদের অন্যান্য উপকরণের সংগে দেওয়া হয় চাল ও কড়াই ভাজা।

ইতিহাসের পাতায় উঁকি দিলে দেখা যায় ইংরেজ শাসকদের অত্যাচারে নীল বিদ্রোহের প্রেক্ষাপটে জন্ম হয় বিশু ডাকাতদের। বহু নীলকর সাহেবদের খুন করে জ্বালিয়ে দিয়েছিলো এই বিশু ডাকাত। শোনা যায়, চলকেবাটির মোড়ল দেবীর স্বপ্নাদেশ পেয়ে এ মন্দির প্রতিষ্ঠা করেন। ডাকাতি করতে যাবার আগে ও ফেরার পথে মায়ের পুজো দিতো ডাকাতরা। এখনও প্রচুর মানুষ আসেন নিত্যদিন মায়ের পুজো দিতে। মন্দিরের উন্নয়ন স্বার্থে রয়েছে “ডাকাতকালী মন্দির উন্নয়ণ কমিটি”। শিবের মাথায় জল ঢালতে হেঁটে যাঁরা শেওড়াফুলি থেকে তারকেশ্বর যান তাঁরা প্রথমে এই মন্দিরে এসেই বিশ্রাম নেন। পুরুষোত্তমপুরের ডাকাত কালীর কথা আজ প্রায় সকলেরই জানা।।

তথ্যঋণ: রোহিনীকান্ত মুখোপাধ্যায় প্রণীত কুলসার সংগ্রহ গ্রন্থ, সুধীর কুমার মিত্র — হুগলী জেলার ইতিহাস ও বঙ্গসমাজ।।

আপনার মতামত লিখুন :

8 responses to “হুগলী জেলার ডাকাত কালী : রিঙ্কি সামন্ত”

  1. Netai says:

    খুব ভালো লাগলো, একবার ঘুরে আসার ইচ্ছে করছে, দেখি মা ডাকেন কিনা, ভালো থাকবেন

  2. Ranjit Sar says:

    Aapnar lekhar bhitar natunatyya thake o porteo bhalo lage…onek kichhu jante pari…

  3. P k biswas says:

    আসন্ন কালী পূজোর প্রাক মুহূর্তে *হুগলী জেলার ডাকাত কালী* উপাখ্যান ভক্তজনের ভক্তি বৃদ্ধি করবে।পেজ ফোরের অসাধারণ প্রতিবেদন মুগ্ধ করলো।
    রিঙ্কি ম্যাডাম মানেই ইতিহাসের খোলা দরজায় দৃষ্টি স্থাপন।জয় মা কালী????

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev