| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

বিদ্যাসাগরের নিমতলাপ্রাপ্তি : অসিত দাস

Reporter
অসিত দাস / ১২১৮ জন পড়েছেন
আপডেট রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

বিদ্যাসাগর জীবনের শেষ কুড়ি বছর তৎকালীন সাঁওতাল পরগণার জামতাড়ার কার্মাটাঁড়ে কাটিয়েছিলেন আদিবাসী লোকজনের মধ্যে, তাদের খাদ্য ও ওষুধ দিয়ে সাহায্য করতেন, গড়পড়তা বাঙালির মনে এরকমই বদ্ধমূল ধারণা আছে। তিনি নাকি অকৃতজ্ঞ বাঙালির প্রতি নিদারুণ অভিমানে সেখানেই স্বেচ্ছানির্বাসন নিয়েছিলেন। সম্প্রতি কবি সুবোধ সরকারের একটি লেখায় এটা পড়ে চমকে উঠেছিলাম।

এমনকি সুমিত সরকারের মত ঐতিহাসিকও বিনা বাক্যব্যয়ে সেটি মেনে নিয়েছেন। এমন সিদ্ধান্তেও উপনীত হতে তাঁর আটকায়নি যে, ঘরে বাইরে এত আঘাত তিনি পেয়েছিলেন যে মানুষ সম্পর্কেই তিনি অনাস্থাবাদী হয়ে উঠেছিলেন। কেউ কেউ তো তাঁকে মানববিদ্বেষী বা মিস্যানথ্রোপিস্ট বলে চিহ্নিত করেছিলেন।

তবে আসল সত্যটি হল, বিদ্যাসাগর কোনদিনই স্থায়ীভাবে কলকাতা ছেড়ে যান নি, ছুটিছাটার সময়ে, বিশেষ করে পুজোর ছুটিতে বা টানা ছুটির সময় তিনি কার্মাটাঁড়ে চলে যেতেন বিশ্রাম নেওয়ার জন্যে। স্বাস্থ্যোদ্ধারের জন্যে জামতাড়া, মধুপুর, শিমুলতলা, দেওঘর যাওয়াটা সেকালের রেওয়াজ ছিল। ধনী লোকেরা সেখানে বাড়িভাড়া নিতেন বা গৃহ নির্মাণ করতেন অবসর যাপনের জন্যে। তার সঙ্গে সেবাধর্ম মিলে গেলে তো সোনায় সোহাগা। জীবনের শেষ কয়েকবছরও তিনি মেট্রোপলিটান কলেজের কাজকর্ম দেখেছেন ভগ্নস্বাস্থ্য নিয়ে। পালকি করে এসেছেন বাদুড়বাগানের বাড়ি থেকে শঙ্কর ঘোষ লেনের কলেজে। মাঝেমাঝে চন্দনগরেও গিয়ে কিছুদিন কাটিয়ে আসতেন। সবদিক খতিয়ে দেখে এই সিদ্ধান্তে আসা খুবই সহজ যে, কার্মাটাঁড়ে পাকাপাকিভাবে তিনি কখনও থাকেননি, মানববিদ্বেষী হয়ে ওঠা তো দূরের কথা।

আর একটি গোলমেলে ধারণা আছে যে, তিনি নাকি কার্মাটাঁড়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, সেখানেই তাঁর দাহকার্য হয়েছিল। এই নিদারুণ বিশ্বাস বাঙালির মনে এতই বদ্ধমূল ছিল যে, নিমতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য হওয়ার কথাটি বেমালুম জনমানস থেকে মুছে যায়। অনেক অনুসন্ধানের পর এই তথ্য পেতে সুবলচন্দ্র মিত্রর ইংরেজিতে লেখা বিদ্যাসাগরের জীবনী ”Isvar Chandra Vidyasagar, a story of his life and work’ আর বিহারীলাল সরকারের বিদ্যাসাগরের জীবনী পড়তে হল। ব্রায়ান হ্যাচারের বই ‘Vidyasagar : The Life and After-life of an Eminent Indian’-ও পড়তে হয়েছে। সেখানে বাঙালি বিদ্যাসাগরবিদদের হাস্যকর ও অর্বাচীন ক্রিয়াকলাপ নিয়ে অনেক তির্যক মন্তব্য আছে। Subal Chandra Mitra তাঁর বইয়ে বিদ্যাসাগরের শেষযাত্রার বিবরণ দিয়ে লিখেছেন, — “The uncovered stretcher with its majestic burden was borne on the shoulders of the son, grandsons, brothers, other relatives, and friends. On its way, the sorrowful cortege once stopped a while before the Metropolitan Institution building. Here Narayan Chandra cried out in loud, pathetic terms, and invoked the blessing of his parent, saying–’Oh! my beloved father, here stands your dear Metropolitan. Bless me from heaven –give me power to preserve your noble work.’ The pathetic appeal so affected the processionists, that each of them moved to a flood of tears. The procession moved on with, sad, slow steps, and at 5 O’clock reached the Nimtala cremation Ghat…”

তাহলে নিমতলা ঘাটে তাঁর শেষকৃত্যের বিষয়ে আর কোনও সংশয়ই থাকছে না। সুমিত সরকারের মতো পণ্ডিত থেকে হালের পণ্ডিতপ্রবরদের একাংশ যে বিদ্যাসাগরের কার্মাটাঁড়েই দেহাবসানের কথা লিখে গেছেন, তা সর্বৈব ভুল। নিমতলা ঘাটে তাঁর শেষকৃত্যের পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যায় প্রতক্ষ্যদর্শী এক কবির (মানকুমারী বসু) জবানবন্দী থেকেও। শ্মশানঘাটে প্রয়াত মহামানবের দু’টি ফটো তুলেছিলেন এস সেন নামক এক ফটোগ্রাফার। ছবিতে দেখা যায় বিদ্যাসাগরের মাথার কাছে মুহ্যমান অবস্থায় বসে আছেন ভাই ঈশানচন্দ্র, শম্ভুচন্দ্র, সূর্যকুমার অধিকারী ও পুত্র নারায়ণ চন্দ্র শর্মা। আর একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর আরেক ভাই শিবচন্দ্র কিনা তা অনুমানসাপেক্ষ।

শেষ জীবনে যে বিদ্যাসাগর কলকাতা-কার্মাটাঁড়-চন্দননগর করতেন, তা লিখে গেছেন রমেশচন্দ্র দত্ত সুবল চন্দ্র মিত্রের লেখা বিদ্যাসাগরজীবনীর মুখবন্ধে। তিনি লিখেছেন, — “His health was already failing about this time; and he often retired from Calcutta to the more bracing climate of Karmatar where he had a country-seat ; where…”

বরাবরের জন্যে যে তিনি কার্মাটাঁড়ে যাননি, তা বোঝা যাবে Often শব্দটির ব্যবহারে। কিন্তু বাঙালি তাঁকে কার্মাটাঁড়ে নির্বাসিত করে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল।

এতই নিশ্চিন্ত ছিল সকলে তাঁর কার্মাটাঁড়-বাস সম্পর্কে যে নিমতলা মহাশ্মশানের দেওয়ালের ফলকে চার বছর আগেও দাহকৃত বিখ্যাত মনীষীদের নামের তালিকায় বিদ্যাসাগরের নাম ছিল না। বলা যায়, He was conspicuous by his absence। নাম ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায়ের। ফেসবুকে প্রথম দাবি তুলি আমি সেখানে বিদ্যাসাগরের স্মৃতিফলক লাগানোর জন্যে।যদিও জানতাম আমার একার দৌড় বেশিদূর নয়। অনেক কাঠখড় পুড়িয়ে সেখানে ২০২০-তে একটি ফলক লাগিয়েছেন ভারতসভা বা Indian Association নামক সংস্থা। যদিও তার দু-বছর আগে থেকেই এর দাবি আমি তুলে আসছিলাম। উইকিপিডিয়ায় নিমতলা মহাশ্মশানে দাহকৃত মনীষীদের নামের তালিকায় সর্বাগ্রে বিদ্যাসাগরের নাম তুলতে হয় আমাকেই। এসব কাজ অবশ্য বিদ্যাসাগর-বিশেষজ্ঞদের কাছে কলকে পায় না। তাঁরা বিদ্যাসাগরের ঠিকে নিয়ে গজদন্তমিনারে বসে আছেন, সেখানে অখ্যাত কাউকে ঢুকতে দেবেন না।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev