বাংলার গর্ব মমতার দ্বিতীয় পর্যায় জলযোগে যোগাযোগ কর্মসূচি করলেন ঝাড়গ্রাম জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি দেবনাথ হাঁসদা। এদিন সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন তিনি। তাঁদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের ভাবনাচিন্তাও গুরুত্ব দিয়ে শোনেন দেবনাথ।