ঝাড়গ্রাম জেলার বিনপুর বিধানসভায় কমিউনিটি কিচেনের মাধ্যমে”কল্পতরু”-কর্মসূচির পঞ্চম দিনের প্রয়াস। ঝাড়গ্রাম জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি দেবনাথ হাঁসদার উদ্যোগে আজ বিনপুর-২নং (বেলপাহাড়ী) ব্লকের প্রত্যন্ত এলাকা কাঁটাপাহাড়ীর ছুরিমারা গ্রামের আদিবাদী এলাকার মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া হলো। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতি মাধবী বিশ্বাস। ছিলেন বিনপুরের বিধায়ক খগেন্দ্রনাথ হেমব্রম।