‘করোনা’ ভাইরাসের আতঙ্ক থেকে এলাকার জনগণকে সচেতন করতে উদ্যোগ নিলেন ডেবরা থানার আধিকারিকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, ডেবরা থানার ব্যবস্থাপনায় অঞ্চলের এসডিও, থানার আইসি, ডেবরা ব্লকের প্রানী সম্পদ দপ্তরের আধিকারিকদের উদ্যোগে ডেবরা থানা চত্বরে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন এলাকার পশুপালক গণ ও অসংখ্য সাধারন মানুষ।