| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

হে স্মৃতি, হে ডিসেম্বর : আয়েশা ছিদ্দিকা শীধু

Reporter
আয়েশা ছিদ্দিকা শীধু / ৬৯৮ জন পড়েছেন
আপডেট সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

ডিসেম্বর মাসকে আমার কেন জানি বিষন্নতার মাস বলেই মনে হয়। কেমন যেন একটা না থাকা, না থাকা ভাব চতুর্দিকে। উত্তরে হাওয়ায় একটা না পাওয়ার হাহাকার মিশে থাকে। পাতা ঝড়ে গিয়ে গাছের যেমন একহারা চেহারা হয়, তেমন আমিও নিজেকে কেমন সব হারানো একজন বলে আবিষ্কার করি এসময়ে। কোনও কিছুতে মন বসে না। সন্ধ্যার আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে ডুকরে কাঁদতে ইচ্ছে করে শুধু। অনেক কান্না, যেন কান্নার গমকে বিগত দিনের সব হাহাকার খেই হারিয়ে ফেলে!

দিনের ভাগ এত কম সময়েই শেষ হয়ে যায় মনে হয় এই তো সবে ঘুম থেকে উঠলাম! এরমধ্যে নাওয়া, খাওয়া সারতেই বেলা ফুরিয়ে রাত এলো! আর দীর্ঘ নিকষ কালো রাত যেন না ফুরানোর সংকল্প নিয়ে আসে। ঘুমিয়ে ঘুমিয়ে রাত ফুরাতেই চায় না যেন। হাতপা, কোমড় ব্যথা হয়ে যায় মাঝেমধ্যে শুয়ে থাকতে থাকতে! কিন্তু ভোরবেলা মসজিদ থেকে করুণ অথচ পরিপূর্ণ আর্জি শুনেও বিছানা ছাড়তে অলসতা কাজ করে।

এই সময়ে শুয়ে-বসে কল্পনা করতে খুব একটা খারাপ লাগত না। বিশেষত ছোটবেলার ডিসেম্বরের সময়গুলোতে। যখন ডিসেম্বর মানে আমরা ‘ছুটি’ বুঝতাম। ডিসেম্বর মানে ‘পড়তে বসতে হবে না’ বুঝতাম। ডিসেম্বরকে যখন ‘মামার বাড়িতে পিঠা খেতে যাবার সময়’ বলে জানতাম। ডিসেম্বর মানে ‘নতুন ধানের মাড়াই করা খড়ের গাদায় লুকোচুরি খেলা’ বুঝতাম। ডিসেম্বর আমাদের কাছে বহু প্রতীক্ষিত একটা মাসের নাম। যার কারণে জানুয়ারীর ১ তারিখ থেকেই ডিসেম্বরের জন্য অপেক্ষা শুরু হতো।

এখনও স্পষ্ট মনে পড়ে। প্রাথমিক আর মাধ্যমিকের সব বার্ষিক পরীক্ষা হতো ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত। মোটামুটিভাবে ১৪/১৫ তে শেষ হতো। হাতে থাকত ১৫ দিনের মতো সময়। একদম অবসর যাকে বলে। যেদিন পরীক্ষা শেষ হতো সেদিন সবাই বাড়িতে আসার পথে নিজেদের বানানো “১৫ দিন ছুটি গরম গরম রুটি, যদি খেতে চাস মামার বাড়ি যাস” ছড়া বলতে বলতে হুল্লোড় করে বাড়িতে ফিরতাম। মায়ের সাথে ঘ্যানঘ্যান শুরু হতো কবে যাব মামার বাড়িতে। কারণ ওখানে গেলে আর পড়তে হবে না ক’টা দিন। কেউ বলবে না পড়তে বস। বাড়িতে থাকলেই জোর করে হলেও পরের ক্লাসের বই নিয়ে পড়তে বসতে হবে সকাল সন্ধ্যা।

ডিসেম্বরের পর আবার সেই পুরোনো গৎবাঁধা অধ্যায় শুরু হতো। জানুয়ারির ১ তারিখ থেকে ক্লাস শুরু! নতুন বই, নতুন পড়া, নতুন ক্লাস। শুরুর কিছুদিন ভালোই লাগত। এই ভালো লাগা কী মূল্যবান ছিল তা প্রথম উপলব্ধি করেছি মাধ্যমিক পরীক্ষার আগে। জানুয়ারি চলে যায় সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা হয় না, নতুন ক্লাসেও উঠতে পারি না, নতুন বইও পাই না, নতুন পড়াও আসে না। সেই পুরোনো বই যা নবম, দশম শ্রেণী মিলিয়ে ২ বছর পড়লাম সেটাই পড়তে হচ্ছে! ভীষণ বিরক্তিকর লাগা শুরু হলো তখন। মনও খারাপ হলো। এই যে নিয়ম বদলের সূচনা হলো সেটার আর পরিবর্তন ঘটল না। আর নিয়ম করে নতুন বছরের প্রথম দিনে নতুন ক্লাস, নতুন পাঠ্যবই, নতুন পড়া পেলাম না। নতুন ক্লাস, পড়া যদিও বা পেলাম কিন্তু নতুন বই আর পেলাম না কখনও! প্রযুক্তির কল্যানে বলি আর অকল্যানেই বলি এখন হাতে বয়ে নিয়ে যাওয়া বই খুব কমই আমরা ব্যবহার করি। বিশ্ববিদ্যালয়ে এসে নোট কপি, শীটের ফাইল, পিডিএফ দিয়েই দিব্ব চলে গেলো ৫/৬টা বছর! পড়ার চাপও কমলো। ঠিক কমলো তা নয়, কমিয়ে নিলাম!

নিয়ম করে ক্লাসে আসা, ইউনিফর্মের বাহার, পড়া করে ক্লাসে উপস্থিত হওয়া, বইখাতার ভারে কাঁধের ব্যাগ মাঝেমধ্যে রাস্তার মাঝখানে ধুলোবালিতে ফেলে দেবার মনোভাব, হরেক রকম টিফিন নিয়ে আসার বায়না, ডিসেম্বরে ফাইনাল পরীক্ষায় বসা সবই এক এক করে জীবন থেকে হারিয়ে যেতে শুরু করলো!

ডিসেম্বরের যে ছুটির জন্য মন কেমন করতো সেসব এখন বিস্মৃতির অতল গর্ভে তলিয়ে গেছে। হাতড়ে বেড়ালে সেখানে এখন অ্যাটেনডেন্সের কড়াকড়ি, প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, টিউটোরিয়াল, গ্রুপ প্রজেক্ট, রিসার্চের টপিক, রিপোর্ট এসব ঘুরেফিরে এসে পড়ে!

এখনও চোখ বন্ধ করলে ডিসেম্বরের দিনগুলোতে নিজেকে খুঁজে পাই। যেখানে সন্ধ্যার পর পড়তে বসার তাড়া নেই। ভোরবেলা চুপিচুপি গিয়ে খেজুরের রস নামিয়ে এনে মুড়ি দিয়ে খাবার তৃপ্তি লেগে আছে! নতুন আমন ধানের খুদে বানানো ‘জাউভাত’ আর খেজুরের নলেনগুড় নিয়ে যখন দুপুর রোদে খেতে বসতাম তখন দুনিয়ার সব না পাওয়ার দুঃখ ঘুচে যেত!

মাঠ জুড়ে তখন সর্ষে ফুলের হলুদ চাদরে মোড়ানো থাকত। বত্থুয়া শাকের লোভে ওপাড়ার মেয়েরা যাবার সময় ডাক দিলেই মায়ের চোখ ফাঁকি দিয়ে কতক দিন চলেও যেতাম। কাদামাটি মাখা হাতপা নিয়ে বাড়িতে ফিরে এলেই শুরু হতো “বাপের নাম ভুলিয়ে দেওয়া কঞ্চির মার”! আর যদি মাগরিবের আজান গত হয় তাহলে তো কথাই নেই। তখন শুধু চোখ দিয়ে জল বেরুবে কিন্তু মুখ দিয়ে আওয়াজ হওয়া চলবে না!

চারেদিকের খালবিলের পানি শুকিয়ে যাবার ফলে প্রচুর মাছ পাওয়া যেত তখন। সকালবেলা করে আব্বু মাছ এনেই ডাক দিতেন, “টুনি-মা, এখনও উঠিসনি তোরা! কি সাংঘাতিক কথা! সব ছেলেমেয়েদের পড়া হয়ে গেলো! কখন উঠবি? শিগগির ওঠ। তাড়াতাড়ি এসে দেখে যা কি মাছ এনেছি! একদম তাজা মাছ! এখনও লাফাচ্ছে!” কনকনে ঠান্ডায় কি আর এসব কথা কানে ঢোকে? নাকি ঢোকার মতো কথা! লেপ মুড়ি দিয়ে শুয়েই থাকতাম।

পরীক্ষা শেষ হবার পরের কয়টা দিন ভালোই কাটতো। একদম নিশ্চিত! যেন পড়ালেখার পাট চুকিয়ে ফেলেছি। কিন্তু রেজাল্টের দিনক্ষণ এগিয়ে এলেই বুকের মধ্যে ঢিপঢিপ করত। যেহেতু বাড়িভর্তি সকলেই ছিলেন শিক্ষক! রেজাল্টে একটু উনিশ-বিশ হয়েছে তো ঘরের বাহিরে বের হওয়া বন্ধ। পুনরায় আগের চেয়েও ভালো ফলাফল না করা পর্যন্ত কানের কাছে দিনরাত চব্বিশ ঘণ্টা একই কথা বিটিভির একটানা বিজ্ঞাপনের মতো চলতেই থাকত! জীবনটা অতিষ্ঠ মনে হতো। অথচ এখন বুঝি ওই অতিষ্ঠ করা জীবনের সুখ কতখানি গভীর ছিল! হায়রে আমার ডিসেম্বরের দিনগুলো!

আজ ডিসেম্বরের বহু প্রত্যাশিত এই অধ্যায় শেষ হতে চলেছে। শেষ হতে যাচ্ছে সুন্দর স্মৃতির! এই শেষ থেকেই আবার শুরু হবে হয়তো কোনও এক নতুন শুরুর! যে শুরু নতুন করে স্মৃতি তৈরী করবে। ভালো লাগা, খারাপ লাগা মিলে মিশিয়ে দাঁড় করাবে আরেক অধ্যায়ের। যে অধ্যায়ে ডিসেম্বর থাকবে নতুন রূপে, নতুন নামে, নতুন পরিচয়ে। যে ডিসেম্বর ফেলে আসা ডিসেম্বরকে দূর থেকে দেখবে, চোখের জলে ভাসাবে, হাসাবে, কাঁদাবে।

আপনার মতামত লিখুন :

3 responses to “হে স্মৃতি, হে ডিসেম্বর : আয়েশা ছিদ্দিকা শীধু”

  1. Satyaki Haldar says:

    স্মৃতির ভেতর এত বিষাদ, এত আরাম…

  2. Satyaki Haldar says:

    এত স্নিগ্ধ বিষাদ মিশে থাকে ডিসেম্বর ক্যালেন্ডারের প্রতি অক্ষরে, কে জানত!

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev