কলকাতাকে পরিষ্কার, সবুজ ও জমা জল-মুক্ত করতে হবে। ডেঙ্গু প্রতিরোধ কারও একার কাজ নয়। সবাইকে সচেতন হতে হবে। ডেঙ্গু প্রতিরোধে চাই গণ আন্দোলন। শনিবার ১৫ ফেব্রুয়ারি ২০২০ ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে কলকাতা পুরসভা আয়োজিত জনসচেতনতা পদযাত্রায় যোগ দিয়ে এ কথা বলেন মেয়র ফিরহাদ হাকিম। বর্ষার অনেক আগেই পুরসভা সকলকে সচেতন করতে এই পদযাত্রা আয়োজন করেছিলেন। মেয়র ছাড়াও পদযাত্রায় সামিল হন ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র পারিষদ দেবাশিস কুমার, সাংসদ মালা রায়, ডা. শান্তনু সেন-সহ পুরসভার কাউন্সিলররা। ডেঙ্গু নিয়ে সচেতনতা বৃদ্ধিতে অতীন ঘোষের উদ্যোগের প্রশংসা করে নাগরিকদের উদ্দেশে মেয়রের বার্তা, রাস্তা, বাড়ি, অফিসে যেখানেই জমা জল দেখবেন, তা ফেলে দিন। সংবাদমাধ্যমকেও ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির কাজে এগিয়ে আসতে বলেন মেয়র।
