করোনা, আমফানে বিপর্যস্ত চারদিক। সাধারণ মানুষ দিশেহারা। কাজের বাজারে মন্দার ছায়া। তবু থেমে নেই উন্নয়ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাজে গতি আনতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন এলাকার মানুষকে এই উন্নয়নের কাজে শামিল করতে হবে যাতে তারা কাজ পায়।

আজ শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভালপমেন্ট অথরিটির উদ্যোগে রাজগঞ্জের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নাজিমুদ্দিন (মাঝাবাড়ি) থেকে বড়ুয়া পাড়া বর্ডার রোড পর্যন্ত ৩ মিটার চওড়া পাকা রাস্তার শিলান্যাস করলেন শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভালপমেন্ট অথরিটির চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন।

মোট খরচ ১ কোটি ৯৩ লক্ষ ১৩ হাজার ৬৫৭ টাকা। উপস্থিত ছিলেন বিধায়ক খগেশ্বর রায়, জেলাপরিষদ সভাধিপতি উত্তরা বর্মন, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশীষ প্রামাণিক, জেলা পরিষদ সদস্যা লাভলী পারভীন, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতি সভাপতি পূর্ণিমা রায় দাস, কনভেনার লক্ষমোহন রায়, অঞ্চল প্রধান ললিতা রায় প্রমুখ।

