করোনা মোকাবিলায় রাজ্যে আপদকালীন ত্রাণ তহবিল গড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আহ্বানে সাড়া দিয়ে সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। আজ কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পাশে থাকতে এবার ধনিয়াখালি ব্লকের দশঘড়া ১নং গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সদস্য, সদস্যারা ষাট হাজার (৬০,০০০/-) টাকা রাজ্য সরকারের জরুরি কালীন ত্রাণ তহবিলে দান করেন। এদিন ধনিয়াখালি পঞ্চায়েত সমিতিতে দশঘড়া ১ নং-এর প্রধান নাসিমা খাতুন ষাট হাজার টাকার চেক তুলে দেন ধনিয়াখালি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সৌমেন ঘোষের হাতে।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার