উত্তর ২৪ পরগনার প্রত্যন্ত অঞ্চল মিনাখাঁ। জীবন-জীবিকা অনেকটাই নির্ভর করে নদীর ওপর। এখন লকডাউন পরিস্থিতি। ঘরের বইরে কেউ পা রাখতে পারছে না। ঘরের খাবারেও টান পরেছে। পাশে এসে দাঁড়িয়েছেন বিধায়ক ঊষারানী মণ্ডল। প্রায় ২০০০ দুঃস্থ অসহায় মানুষের আহারের ব্যাবস্থা করতে চাল, আলু দিয়ে সহযোগিতা করলেন।

এদিন মিনাখাঁ ব্লকের সমস্ত খাদ্য সামগ্রী মিনাখাঁ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মাননীয় আযুব হোসেন গাজী মহাশয়-এর হাতে তুলে দেন বিধায়িক ঊষারানী মণ্ডল। উপস্থিত ছিলেন মিনাখাঁ বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মণ্ডল, উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সম্পাদক আবুল কালাম মল্লিক, সোনাপুকুর-শংকরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি বজলুর রহমান।
