ঋষি কাপুর আর চুনী গোস্বামীর প্রয়াণে সকলের যখন মন খারাপ, তখন হঠাৎ করে ঝড় উঠেছে দিলীপ ঘোষকে নিয়ে। যেন কমিক রিলিফ! গুগলে দিলীপ ঘোষের নামে সার্চ করলেই আসছে উইকিপিডিয়ার তথ্য। সেখানেই খিল্লি চলছে। দিলীপ ঘোষকে কখনও বলা হচ্ছে উনি বাংলার মুখ্যমন্ত্রী। কখনও বলা হচ্ছে উনি বিজেপির মার্কিন যুক্তরাষ্ট্র ইউনিটের প্রেসিডেন্ট! দিলুদার আর কী সাধপূরণ বাকি?




