কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের সভাপতি শুভেন্দু অধিকারীর ঐকান্তিক প্রচেষ্টায়, সহ সভাপতি চিন্তামণি মণ্ডলের তত্ত্বাবধানে কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের সম্পূর্ণ সহযোগিতায় ও ভারত সেবাশ্রম সঙ্ঘের পরিচালনায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় প্রদান কর্মসূচি চলছে। সেই সংক্রান্ত বিষয় নিয়ে এই সমবায় ব্যাঙ্কের প্রধান ভবনে একটি বৈঠক হয়। উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সর্বভারতীয় সম্পাদক দিলীপ মহারাজ, ব্যাঙ্কের সহ সভাপতি চিন্তামণি মণ্ডল, পরিচালক শ্যামাশিস মিশ্র, সম্পাদক পার্থ প্রতিম পতি প্রমুখ।