বাংলায় আর রাজ্যসভার নির্বাচন হচ্ছে না। ত্রুটিপূর্ণ হলফনামার কারণে দীনেশ বাজাজের মনোনয়ন বাতিল হয়ে যায়। স্ক্রুটিনিতে এই ত্রুটি ধরা পড়ে। পঞ্চম আসনে নির্দল দীনেশের মনোনয়ন বাতিল হওয়ার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন বাম-কংগ্রেস প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য। বামফ্রন্ট ও কংগ্রেস মৌসম বেনজির নূরের মনোনয়ন ত্রুটিপূর্ণ বলে দাবি করলেও তা ধোপে টেকেনি। সুব্রত বক্সী, দীনেশ ত্রিবেদী, অর্পিতা ঘোষ ও মৌসম বেনজির নূর- এই চার প্রার্থীর জয়ও নিশ্চিত হয়ে গিয়েছে। ফলে ২৬ মার্চ ভোট হচ্ছে না, জয়ী প্রার্থীদের শুধু শংসাপত্র পাওয়ার অপেক্ষা।