অবেলায় থানায় বৈষ্ণবীর আগমনে ধন্দেতে পড়েছিল দিনহাটা থানার পুলিশ। বুঝে উঠতে একটু সময় নিয়েছিল। নিপাট সাধারণ গৃহস্ত ঘরের এই মহিলাকে বসিয়ে কথা বলে পুলিশ জানতে পারে, তিনি থাকেন গোঁসাইমারী। নাম কানন বর্মন। এই লকডাউনের সময় অনেক ওষুধ পাওয়া যাচ্ছে না। তিনি গোসাঁইমারী থেকে পায়ে হেঁটে দিনহাটা থানায় এসেছেন। তাঁর নিকটজন ক্যান্সারের রুগী, তাঁর ওষুধের প্রয়োজন। তিনি কোথাও খুঁজে পাচ্ছেন না, তাঁকে যদি একটু সাহায্য করা হয়। দিনহাটা থানার পুলিশ দুদিনের মধ্যে কানন বর্মনের হাতে ওই ওষুধ তুলে দেন। পুলিশের ভুমিকায় খুশি কানন বর্মন।