মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অশোকনগর-কল্যাণগড় পৌরসভার ২১ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং স্বপন সুতারের আর্থিক সহযোগিতায় ২০০ পরিবারের হাতে খাদ্যসামগ্ৰী তুলে দেওয়া হল। উপস্থিত ছিলেন অশোকনগর-কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার, বিধায়ক ধীমান রায়, সিআইসি সদস্য অনুপ রায়-সহ অঞ্চলের তৃণমূল কর্মীরা।

