হুগলি জেলার পুড়শুড়া ব্লকের বৈকন্ঠপুর নজরুল স্মৃতি সংঘের উদ্যোগে হুগলি জেলা পরিষদের সভাধিপতি সেখ মেহেবুব রহমান, প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা সংখ্যালঘু সেলের সভাপতি পারভেজ রহমানের তত্ত্বাবধানে করোনা ভাইরাসকে প্রতিহত করার জন্য যে লকডাউন চলছে তাতে অনেক সাধারণ মানুষেরই অবস্থা সঙ্কটজনক। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিলেন সেখ মেহেবুব রহমান ও পারভেজ রহমান, সবাইকে চাল, ডাল, আলু, সরষের তেল, মুড়ি, বিস্কুট, সাবান-সহ অন্যান্য সামগ্রী প্রায় ২০০ টি পরিবারের হাতে তুলে দেওয়া হলো। একান্তভাবে সাহায্য করলেন নজরুল স্মৃতি সংঘের সদস্যরা।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার


