| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

ভালোবাসা কাকে বলে তুমি কি জানো : রিঙ্কি সামন্ত

Reporter
রিঙ্কি সামন্ত / ৪৯৬ জন পড়েছেন
আপডেট বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

তিমিরা নামে এক নগরীর অধিষ্ঠাত্রী হলেন ধনের দেবী লক্ষ্মী। এই রাজ্যের রাজত্ব করতেন রাজা বিহিত সেন এবং তাঁর রানী তেজবতী। তেজবতী সামান্য নারী ছিলেন না, রূপে গুনে তাকে দেবী বলেই মানা হতো। রাজা তাই রানির প্রতি ছিলেন অত্যন্ত অনুরক্ত, সব সময় তাকে চোখে চোখে রাখতেন। এহেন রাজার স্বভাবের জন্য প্রজাগন রাজাকে স্ত্রৈণ বলতেন। যদিও এসব কথায় রাজা মোটেও কান দিতেন না, তিনি রানীকে নিয়ে মহাসুখে বসবাস করতেন। রাজা জানতেন প্রজা ও শত্রুরা যখন যতই বলুক না কেন, কেউই তেজবতীর গুণে ও আচরণে মুগ্ধ না হয়ে পারবেন না।

দিন কাটছিলো বেশ এইভাবেই সুখে শান্তিতে। কিন্তু হঠাৎই একদিন রাজা বিহিত সেন প্রবল জ্বরে শয্যাশায়ী হয়ে পড়লেন। সে জ্বর আর কিছুতেই ছাড়তে চায় না। চিকিৎসকগন পরীক্ষা করে বললেন, ‘স্ত্রীর কাছ থেকে রাজাকে দূরে রাখলেই এই জ্বরের উপশম হবে, এছাড়া আর কোন উপায় নেই’।

চিকিৎসকদের পরামর্শ মত, রাজার শরীরের কথা চিন্তা করে রানি তার কাছে আর আসেন না। শারীরিক দূরত্বের ফল ভালোই মিলল। ধীরে ধীরে রাজার জ্বর কমতে থাকে। কিন্তু রানীর বিরহে আরেকটি উপসর্গ এসে জোটে রাজার শরীরে। হৃদরোগে আক্রান্ত হন রাজা।

রাজার মন্ত্রীদের মাথায় হাত, কি করে সুস্থ করা যায় রাজাকে! চিকিৎসকদের আবার ডাকা হল। তখন তাঁরা রায় দিলেন, ‘হঠাৎ করে যদি রাজাকে ভয় দেখানো যায়, ভীষণ আতঙ্কগ্রস্থ করে ফেলা যায়, তবেই তার হৃদরোগ সারাতে পারা যাবে, নচেৎ নয়।’

এবার চিকিৎসকদের অভিমত শুনে সকলে আরো চিন্তিত হয়ে ওঠে কারণ রাজা ছিলেন অত্যন্ত সাহসী। ভূত-প্রেত, শত্রু, যক্ষ কোনটাতেই তার ভয় নেই। চিন্তিত মন্ত্রী দল রাণী তেজবতীর কাছে উপস্থিত হলেন রাজার জীবন রক্ষার জন্য। রানী সভাসদবর্গকে একটা উপায় বললেন। রাজা বিহিত সেনের জীবনে একটি দুর্বলতা ছিল, সেটা হল রানী তেজবতী। তাই রানীর পরামর্শে মন্ত্রীরা রানীকে একটি গোপনে স্থানে লুকিয়ে রেখে রাজাকে জানালেন হঠাৎ অসুখে মারা গেছেন রানী।

রোগশয্যায় শায়িত বিহিত সেনের পৃথিবী যেন এই সংবাদে দুলে উঠলো। তেজবতি নেই প্রবল কষ্টে তিনি মূর্ছিত প্রায় হয়ে গেলেন। রাজা যতই মানসিক কষ্ট পেতে লাগলেন ততই তার হৃদরোগের উপসম ঘটতে থাকলো। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন রাজা। মন্ত্রীরা রাণীকে তার সম্মুখে নিয়ে এলেন, তেজবতীকে দেখে আনন্দে বিস্ময়ে রাজা অভিভূত। রাজার বহু প্রশ্নের জবাব দিলেন মন্ত্রীরা। রাজা জানলেন তাকে সুস্থ করার জন্য চিকিৎসকদের কথা মত রানি স্বয়ং নিজেকে গোপন রেখেছিলেন।

সমস্ত ঘটনা জ্ঞাত হয়ে রাজা তেজবতীর ওপর আরো খুশি হলেন। স্বামীর মন জুগিয়ে চলা নয়, তার মঙ্গলের জন্য যিনি সব করতে পারেন তিনিই যথার্থ স্ত্রী।

সেই আদিকাল থেকে 5G যুগেও বলে আসছে “গৃহ মিত্যাহু গৃহিণী গৃহ মুচ্যতে” … এই যখন কথা, তখন তার মর্জিতেই হোক কর্তাদের লেফট রাইট। মনে রাখবেন দেবীর সংসারে পুরুষ আপনি এক নিষ্ঠাবান সেবক মাত্র….। গীতায় বলেছে “যোগ কর্মসু কৌশলম্” কৌশলটাই সব। স্বামী স্ত্রীর সংসারে কিছু নিয়ম মানতে হবে। ব্যবহারিক জ্ঞান আয়ত্ত করতে হবে। স্বামী স্ত্রীর বোঝাপড়ার সংসারে ভালোবাসা আর শান্তির পরিবেশ বজায় রাখতে প্রয়োগ করুন লাভগুরুর কিছু নিনজা টেকনিক (স্বামীদের জন্য) । যেমন ধরুন —

১) ছুটির দিনে সকালে যথাসময়ে বাজার — ফর্দ স্ত্রীর পয়সা কর্তার। চাহিদা মতো ফুয়েলের যোগান। মনে রাখবেন এতোটুকু বিরক্ত না হয়ে হাসি মুখে ফাইফরমাস্ খাটা সংসারে শান্তির একমাত্র পন্থা।

২) ছুটির দিনে বারে বারে “চা” না চাওয়া কারন চায়ের কাপেই শান্তি অশান্তি দুই লুকিয়ে থাকে।

৩) সারাদিন স্ত্রী সংসারের জন্য প্রচুর সেবাকর্ম করেন তাই রাত্রের মশারি টাঙ্গানো কর্তার দায়িত্বের মধ্যে পড়ে। এটিও একটি সেবামূলক কাজ।

৪) কাজের লোক না এলে বাসন মাজা, ঘরদোর সাফ করা, সব্জি কাটায় হেল্প করুন যাতে সুচারুরূপে সংসারের কাজ এগিয়ে চলে।

৫) রাতে শুতে যাবার আগে সমস্ত আলো নিভিয়ে দরজা বন্ধ করা। ভোরে কাজের লোককে দরজা খুলে দেওয়া।

৬) মাঝে মধ্যেই “কি উপহার সাজিয়ে দেবো” বলা। যার জন্য বিনা প্রতিবাদে স্ত্রী যেখানে নিয়ে যেতে বলবে সেখানেই নিয়ে যাওয়া।

৭) …. ৮)…… এগুলো ফাঁকা রাখা হলো কারন প্রত্যেকের সংসারের জন্য নিজস্ব কিছু টেকনিক এখানে ব্যবহার করবেন। মনে রাখবেন, সংসারে যখন এসেছেন তখন কোর্স কমপ্লিট না করে পালাতে মোটেও পারবেন না। তাই স্ত্রীর মুখে মুখে তর্ক না করে দাঁতে দাঁত চেপে নিজের রাগকে সংযত করুন আর মনে করুন ঠাকুর রামকৃষ্ণের গৃহীদের সেই মোক্ষম উপদেশটি শ, স, ষ, সহ্য করো, সহ্য করো।

অবশেষে চকলেট ডে, টেডি ডে, হাগ ডে, কিস ডে পেরিয়ে বহু প্রতীক্ষিত ভ্যালেন্টাইনস ডে এসে উপস্থিত। যদিও আমাদের আমলে সরস্বতী পুজোর দিনটি ছিলো প্রেমের দিবস। এবছর পুরনো নতুন আমলের সংমিশ্রণ ঘটেছে ১৪ ই ফেব্রয়ারি, কাল। বাঙালি এমনিতেই প্রেমিক স্বভাবের আর এই বিশেষ দিনে ভাবুক বাঙালি যে বয়সেরই হোক না কেন, যেন হয়ে ওঠে আদর্শ প্রেমিক ।

বয়সের সংখ্যা বেড়েছে তো কি? “দিল তো বাচ্ছা হ্যায় জি।” ভালোবাসার মানুষটির জন্য জীবনের কিছু বিশেষ মুহূর্ত ভাগ নিন বিশেষ উপলক্ষ্যে। যে স্বামী স্ত্রীরা এই প্রেম দিবস উপলক্ষে নিজেদের পুরনো রোমান্স ঝালিয়ে নিতে চান তারা ড্রেস রংমিলিয়ে সাজতে পারেন, খেতে যেতে পারেন কোন রেস্তোরাঁতে।সেটি সম্ভব না হলে ঘরে বসেই সুইগি, জোমাটোর মত অ্যাপের মাধ্যমেও খাবারের অর্ডার দিতে পারেন। বসন্তের এই আগমনী বার্তা বয়ে নিয়ে আসুক সংসারে সুখ-শান্তি, ভালোবাসা। শুভ হোক ভালোবাসার দিন।।

আপনার মতামত লিখুন :

2 responses to “ভালোবাসা কাকে বলে তুমি কি জানো : রিঙ্কি সামন্ত”

  1. পলাশ says:

    সত্যি তুমি অতুলনীয়া।

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev