কোচবিহার উত্তর বিধানসভার প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায় আজ নিজের গ্রাম জিরানপুর-টুপামারী ও পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের দুঃস্থ পরিবারগুলির কাছে ত্রাণের খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন। বেশ কিছু পারিবারের হাতে নিজেই তুলে দিলেন খাদ্যসামগ্রী। অন্যান্য পরিবারগুলির হাতে ত্রাণ তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের সভাপতি আবুল হোসেন, প্রধান গৌতম রায়, নাসিরুদ্দিন মিয়া, বেলাল হোসেন, আমজাদ হোসেন, নারায়ন বর্মন, হামিদুর রহমান ও প্রমীলা রায়-সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বগণ।



