করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়া রাজ্য আপৎকালীন ত্রাণ তহবিলে আগে দেড় লক্ষ টাকা অনুদান দেওয়ার পর ফের ১০ লক্ষ টাকা দিল ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন। এই সংগঠনে ১৩৩৬ জন সদস্যের মধ্যে ৯৮৭ জন তৃণমূল কংগ্রেসের সমর্থক। রবিবার ২৫ এপ্রিল কালনায় প্রাণিসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথের সঙ্গে বৈঠকের পর এই সংগঠনের সদস্যরা মন্ত্রীর মাধ্যমে কালনার মহকুশাসকের কাছে ১০ লক্ষ টাকার চেক জমা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়া রাজ্য আপৎকালীন ত্রাণ তহবিলের অনুদান হিসাবে। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক ডা. গুরুচরণ দত্ত, সহ সম্পাদক ডা. শুভেন্দু হালদার, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. সমীর শীল প্রমুখ।
ছবি ও সংবাদ : মোহন সাহা