করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়া রাজ্য আপৎকালীন ত্রাণ তহবিলে এবার অর্থসাহায্য করল মন্ত্রী স্বপন দেবনাথের পরিবার। বুধবার ৬ মে কালনা মহকুমাশাসক সুমনসৌরভ মোহান্তির হাতে তুলে দেওয়া হলো ২ লক্ষ ২৫ হাজার টাকা। স্বপন দেবনাথের স্ত্রী নীলিমাদেবী পেনশনের ১০ হাজার টাকা দিয়েছেন। বড়ো ছেলে সৌভিক দিয়েছেন ৫০ হাজার টাকা। স্বপনবাবুর ছোটো ছেলে সৌরভ ও তাঁর স্ত্রী দীপান্বিতা দুজনেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা। তাঁরা দুজনে দিলেন ৩০ হাজার টাকা করে। বাকিটা দিয়েছেন মন্ত্রী। কঠিন সময়ে মানুষের কথা ভেবে মন্ত্রী পরিবার দৃষ্টান্ত স্থাপন করল। এ ছাড়া দান্তেওয়াড়ার শহিদ জওয়ান মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায়ের ভাই সঞ্জয় মুখোপাধ্যায় কালনার মহকুমাশাসকের মাধ্যমে রাজ্য সরকারের আপৎকালীন ত্রাণ তহবিলে ১১ হাজার টাকা দিয়েছেন।
ছবি ও সংবাদ : মোহন সাহা