করোনার হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের মতোই পুলিশ আধিকারিক থেকে শুরু করে সিভিক ভলান্টিয়ার সবাই একযোগে রাতদিন কাজ করে চলেছেন। তাই আইন রক্ষকদের স্বাস্থ্য সুরক্ষার দিকটিও বিশেষ গুরুত্বপূর্ণ। তাঁদের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে আবারও এগিয়ে এলেন উলুবেড়িয়া উত্তর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চিকিৎসক ডা. নির্মল মাজি।

শুক্রবার আমতা থানার পুলিশ কর্মীদের পাশাপাশি সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেন তিনি।
