লকডাউন চলা কালীন কালনা মহকুমা হাসপাতালের রক্ত সংকট মেটাতে কালনা ২নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে সিঙ্গারকোন দলীয় কার্য্যালয় সংলগ্ন ঐকতান হলে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। উক্ত রক্তদান শিবিরে ৫৬জন কর্মী রক্তদান করেন। আজ নিয়ে মোট ৬দিনে ২১২জন কর্মী রক্তদান করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার কো-অর্ডিনেটর দেবু টুডু, কালনা ২নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি প্রণব রায়-সহ ব্লকের নেতৃত্ব ও কর্মী বৃন্দ ।