মুখ্যমন্ত্রীর ঘোষণার পর মাত্র আট দিন পেরিয়েছে। তাতে এক কোটি পার হয়ে গিয়েছে! হিসেব বলছে রাজ্যের মানুষ এক কোটিরও বেশি মানুষ আবেদন করেছেন ‘দুয়ারে সরকার’-এর বিভিন্ন প্রকল্পে। এই হিসেব মঙ্গলবার পর্যন্ত। এর মধ্যে যত আবেদন জমা পড়েছে যার মধ্যে শীর্ষস্থানে রয়েছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের জন্য আবেদন।

এদিকে দুয়ারে সরকার বা লক্ষ্মীর ভাণ্ডারে জমা পড়া সব আবেদনপত্র গ্রহণ করতে হবে। কোনও আবেদন বাতিল করা যাবে না বলে জেলাশাসকদের জানিয়েছে নবান্ন। নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষীর ভান্ডার প্রকল্পের ঘোষণা করেছিলেন। সেই প্রকল্পের ফর্ম দেওয়া শুরু হওয়া মাত্র জেলায় জেলায় ভিড় উপচে পড়েছে আবেদনের জন্য।
যদিও চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু মানুষের ঢল সামনের মাস পর্যন্ত অপেক্ষা করছেন না। দ্রুত আবেদনপত্র জমা দিচ্ছেন শিবিরে এসে। ভিড় এড়াতে তারকেশ্বর পৌর সভার উদ্দ্যোগে দুয়ারে সরাকরের বিশেষ শিবির। বুধবার দুয়ারে সরকারের ওই বিশেষ শিবির টি আয়োজন করা হয় তারকেশ্বর পৌর সভার ১৩ নং ওয়ার্ডের বাবা তারক নাথ সেবা সমিতি ভবনে।

মূলত এক থেকে সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা দের জন্য এক দিনের বিশেষ এই দুয়ারে সরকার শিবির আয়োজন করা হয় পৌর সভার উদ্দ্যোগে। উপ পৌর প্রসাশক প্রবীর চন্দ্র জানান, লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য মহিলাদের উপচে পরা ভিড় সামলাতে এই বিশেষ শিবিরের আয়োজন। তবে সরাকরি নির্দেশিকা অনুযায়ী দুয়ারে সরকারের শিবির নির্দিষ্ট দিনেই হবে। তবে এদিনের মতো ভিড় এড়াতে মাঝে মাঝেই দুয়ারে সরকারের বিশেষ শিবিরের আয়োজন করা হতে পারে।