ভারতচক্র ক্লাব-এর পুজো নিয়ে চারদিকে বেশ হই হই পরে গেছে। কি-না তার জুতো দিয়ে প্যান্ডেল বানিয়েছে। ধর্ম মনস্ক কিছু মানুষের ভাবাবেগে আঘাত করা হয়েছে। দেবীর মন্দিরে জুতো। প্রশ্ন বিতর্ক আসতেই পারে অনেকে প্রশ্ন ওঠাতেও পারে ভারতচক্র ক্লাবের দেবী আরোধনা কি অহিন্দু লোকেরা করছে।
বিতর্ক থাক আমরা সেই প্রশ্ন-উত্তরে যাব না। আমরা দেখবো দেবী মূর্তি কে তৈরি করেছেন, সেখানে শিল্পের মাধুর্য উত্তরণ করতে পেরেছে কিনা। আর ক্লাবের সদস্যদের আপন ব্যাখ্যা। তবে ভারত চক্রের এবারের থিম, ধান দেবো না, মান দেবো না। বহুদিন থেকেই কৃষক আন্দোলন চলছে উত্তর-পূর্ব ভারতে। তারই ছোঁয়া এবার ভারত চক্রের পুজো মন্ডপে।
ছবি ও ভিডিও : চয়ন বন্দ্যোপাধ্যায়, অভিষেক সামন্ত