| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

কোষ্টিয়া গ্রামের শীট বাড়ির দুর্গাপুজো : কমল ব্যানার্জী

Reporter
কমল ব্যানার্জী / ৪০১ জন পড়েছেন
আপডেট বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

কোষ্টিয়া, নারাহ, সানবান্ধা, বিকনা, জানবেদিয়া, মানকানালি আর পুরন্দরপুর নিয়ে বাঁকুড়ার দু নম্বর ব্লক।

সেখানকার কোষ্টিয়া গ্রামে প্রায় দু’শো বছর ধরে চলে আসছে শীট পরিবারর দুর্গাপুজো। এই পরিবারের উথানের কাহিনী বেশ আকর্ষনীয় – মেষপালক থেকে বড়লোক হওয়ার গল্প। পরিবারের আদি পুরুষ সার্থক শীটের আদি বাড়ী ছিল বেলিয়াতোরের কাছে বনগ্রামে। নিতান্তই সাধারন চাষি পরিবার, তাই বাড়তি উপার্জনের জন্য মেষপালকের কাজও করতেন সার্থক শীট। এইরকমই একদিন তিনি মেষ চড়তে গিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। সেইসময় তিনি স্বপ্ন দেখেন মা দুর্গা তাকে দুর্গা পুজো করার কথা বলছেন। ঘুম ভেঙে গেলে কি ভাবে পুজো করবেন সেই নিয়ে চিন্তিত হয়ে পরলেন। যাই হোক, মায়ের আদেশ অমান্য না করে একটি চালা তৈরি করে তিনি মা দুর্গার পুজো শুরু করেন।

এরপরই সার্থক শীটের ভাগ্যের চাকা ঘুরতে থাকে। বিশাল সম্পত্তির মালিক হয়ে ওঠেন সার্থক শীট। বিস্তীর্ণ এলাকা জুড়ে একের পর এক জমিদারি ক্রয় করেন, মালিক হয়ে ওঠেন কয়েক হাজার হেক্টর বনভূমির। অর্থনৈতিক অবস্থার উন্নতি হওয়ায় পর তিনি বনগ্রাম ছেড়ে কোষ্টিয়াতে চলে আসেন। আড়ম্বর করে মায়ের পুজো শুরু করেন। জমিদার বাড়ির পাশেই তৈরি হয় বিশাল নাট মন্দির সাথে বিষ্ণু আর দুর্গা মন্দির, যা আজও সেই ফেলে আসা সময়কে মনে করিয়ে দেয়। শীট পরিবার মাহিষ্য সম্প্রদায় ভুক্ত। পরিবারের পুজো বৈষ্ণব মতে অনুষ্ঠিত হয়। তাই বলিদান নিষিদ্ধ। পুজোতে বেশ কয়েকটি ব্যতিক্রমী প্রথা রয়েছে। সপ্তমী ও অষ্টমীর দিন নিরামিষ ভোগ আর নবমীতে আমিষ ভোগ দেওয়া হয়। এ পরিবারের পুজোর আর একটি বিশেষত্ব ছিল, পুজোকে কেন্দ্র করে দিনেরবেলায় যাত্রা অনুষ্ঠান। এই দিনের বেলার যাত্রার পিছনে রয়েছে এক অন্যরকম কাহিনী৷

তখনকার দিনে চারিদিকে বনে জঙ্গলে ঘের ছিল এই কোষ্টিয়া গ্রাম৷ প্রায়ই লেগে থাকত বুনো হাতির উপদ্রব৷ তাই বিভিন্ন গ্রাম-গ্রামান্তর থেকে আসা প্রজারা যাতে দিনের আলো থাকতে থাকতেই বাড়ি ফিরতে পারে, তার জন্যই ছিল এই ব্যবস্থা৷ তবে এখন আর যাত্রাপালা হয় না জানালেন শীট পরিবারের সদস্য মৃনাল কান্তি শীট। এই পুজোকে কেন্দ্র করে আগে সকলকে মায়ের ভোগ প্রসাদ খাওয়ানো হতো৷ ষোলটি গ্রাম থেকে প্রজারা আসতেন। এখন জমিদারি প্রথা আর নেই, অনেক সম্পত্তি সরকারের হাতে চলে গিয়েছে। পুজোও হারিয়েছে আগের জৌলুস৷ তবে আজও গ্রাম ছাড়াও বাইরে থেকে মানুষ ছুটে আসে এই পুজো উপভোগ করতে৷ পুজোর চারটে দিন আনন্দে মেতে উঠেন তারা। শীটেদের বতর্মানে শাখা প্রশাখা নিয়ে আটত্রিশটি পরিবার। সকলেই এই মহাপুজাতে অংশ গ্রহন করেন। জানালেন পরিবারের আর এক সদস্য। “দেবতার জন্য নির্দিষ্ট কোন দেবোত্তর সম্পত্তি না থাকলেও ব্যক্তিগত মালিকানাধীন বেশকিছু সম্পত্তি থেকে পুজোর খরচ উঠে আসে। আর গ্রামের মানুষজনতো আছেনই। এ তো শীট বাড়ির পুজো নয়, এ গ্রামের মানুষের আবেগ” — গর্বভরে জানালেন মৃনাল শীট মশাই।

প্রথা মেনে পুজোর পুরাহিত আসেন পিড়িরাবনি গ্রাম থেকে দুজন আর প্রতাপপুর থেকে একজন।সপ্তমী থেকে দশমী পর্যন্ত জ্বলে অক্ষয় প্রদীপ। রুজির টানে যারা গ্রামের বাইরে থাকেন পুজোর সময় প্রতিবছর তারা গ্রামে ফেরেন শীট বাড়ির পুজোয় অংশ নিতে। দশমীর দিন বিদায়ের আগে মা কে পান্তা ভাত আর চ্যাং মাছ ভোগ দেওয়া হয়। ঘট বির্সজনের পর শুরু হয় সিঁদুর খেলা আর সব শেষে মা কে কাঁধে করে নিয়ে স্থানীয় নির্দিষ্ট পুকুরে বিসর্জন। সব শেষে শান্তির জল ছেটানোর মধ্যে দিয়ে পুজোর সমাপ্তি। সন্ধ্যায় আশেপাশের গ্রামের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev