| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

‘দ্বিজেন্দ্রলাল রায়’ গ্রন্থপ্রকাশ : দীপাঞ্জন দে

Reporter
দীপাঞ্জন দে / ৬২৫ জন পড়েছেন
আপডেট বুধবার, ২৪ জুলাই, ২০২৪

নদিয়া জেলার কৃষ্ণনগরের ভূমিপুত্র কবি সাহিত্যিক নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মোৎসবের অনুষ্ঠানে তাঁর শহরে ‘দ্বিজেন্দ্রলাল রায়’ শীর্ষক একটি গ্রন্থ প্রকাশিত হলো। দ্বিজেন্দ্রলাল রায় তাঁর সংক্ষিপ্ত জীবনকালে (১৮৬৩-১৯১৩ খ্রি.) যে বিপুল সাহিত্য-সম্পদ রচনা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে গেছেন, তা রীতিমতো বিস্মিত করে। ২০২৪ সালে রাজ্যজুড়ে দ্বিজেন্দ্রলাল রায়ের ১৬২তম জন্মদিবস পালিত হলো। তাঁর জন্মভূমি কৃষ্ণনগরে ফি-বছর এই দিনটি বিশেষভাবে পালন করা হয়। এ বছরও তার ব্যতিক্রম ছিল না। শহরের একাধিক সংগঠন বিভিন্ন জায়গায় এদিন দ্বিজেন্দ্র জন্মোৎসবের অনুষ্ঠান আয়োজন করেছিল। কৃষ্ণনগর পৌরসভার দ্বিজেন্দ্র সভাকক্ষে ৪ শ্রাবণ, ১৪৩১ (২০ জুলাই, ২০২৪) সন্ধ্যায় ‘সেন্ট্রাল ক্লাব’ ও ‘তারকনাথ সরকার মেমোরিয়াল ট্রাস্ট’-এর পরিচালনায় দ্বিজেন্দ্র জন্মোৎসবের আয়োজন করা হয়েছিল। সেখানে লেখক সম্পদনারায়ণ ধরের ‘দ্বিজেন্দ্রলাল রায়’ শীর্ষক একটি গ্রন্থ এদিন আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়। এই গ্রন্থের প্রকাশক গেটওয়ে পাবলিশিং হাউস (হাবড়া, উত্তর চব্বিশ পরগনা)। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন দীপাঞ্জন দে ও সৌরভ ধর। দ্বিজেন্দ্রলাল রায়ের ১৬২তম জন্মদিবস উদযাপনের অনুষ্ঠানে বইটির আবরণ উন্মোচন করেন ‘মুদ্রা’ পত্রিকার সম্পাদক শৈবাল সরকার। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিশিষ্ট বাচিকশিল্পী আকাশ দত্ত।

দ্বিজেন্দ্র জন্মোৎসবের এই অনুষ্ঠানে ‘উন্মেষ’ সংস্থার পক্ষ থেকে বাচ্চার মায়েরা দ্বিজেন্দ্রলাল রায়ের গানে দলগত নৃত্য পরিবেশন করেন। এদিন শহরের একাধিক বিশিষ্ট সংগীতশিল্পী দ্বিজেন্দ্রগীতি পরিবেশন করেন। প্রদ্যুৎ হালদার, তপলব্ধা ভট্টাচার্য, দিলীপ বিশ্বাস, সুস্মিতা দত্ত, স্বপন সরকার প্রমুখের কণ্ঠে দ্বিজেন্দ্রগীতি শোনা যায়।দ্বিজেন্দ্র জন্মোৎসবের এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ইতিপূর্বে আয়োজকদের পক্ষ থেকে দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিন উপলক্ষে যে সাংস্কৃতিক  প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, সেখানে  স্থানাধিকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান।

গ্রন্থপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় লেখক সম্পদনারায়ণ ধর এদিন প্রয়াত সাহিত্যিক সুধীর চক্রবর্তীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান যে, “২০১২-২০১৩ সালে দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মসার্ধশতবর্ষের সময় তাঁকে নিয়ে লেখার দায়িত্ব সুধীর চক্রবর্তীর কাছ থেকেই তিনি প্রথম পেয়েছিলেন। তাই এই গ্রন্থ নির্মাণের ভাবনা-চিন্তার প্রাথমিক পর্যায়ে সাহিত্যিক সুধীর চক্রবর্তী ছিলেন প্রধান প্রেরণা। আর ২০২৪ সালে এই গ্রন্থটির পরিবর্ধিত সংস্করণ নতুন কলেবরে আত্মপ্রকাশের জন্য বিশেষ ভূমিকা নিয়েছেন দীপাঞ্জন দে”।

লেখক সম্পদনারায়ণ ধরের জন্ম ১৯৪৬ সালে, অধুনা বাংলাদেশের ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জে। তাঁর বর্তমান নিবাস নদিয়া জেলার কৃষ্ণনগরে। তিনি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে বি.এ. (অনার্স) এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. ও এল.এল.বি. ডিগ্রী অর্জন করেন। কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র ও আজীবন সদস্য। পেশাগত পরিচয় অবসরপ্রাপ্ত আধিকারিক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তিনি একজন বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী হিসেবেও পরিচিত। বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত প্রবন্ধ লেখেন। বর্তমানে একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে তিনি যুক্ত। কৃষ্ণনগরের সাংস্কৃতিক সংস্থা ‘মুক্তধারা’-র অন্যতম আহ্বায়ক তিনি। ‘দ্বিজেন্দ্রলাল রায়’ গ্রন্থটি তাঁর চতুর্থ গ্রন্থ। ইতিপূর্বে তাঁর তিনটি গ্রন্থ প্রকাশিত হয়েছে— ‘শহীদ বসন্তকুমার বিশ্বাস ও দিল্লী-লাহোর ষড়যন্ত্র মামলা’ (প্রকাশক: কালীনগর কো-অপারেটিভ কলোনী এন্ড ক্রেডিট সোসাইটি লিমিটেড, ২০১১), ‘জন্ম সার্ধশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি দ্বিজেন্দ্রলাল রায়’ (প্রকাশক: নদিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ, জুলাই ২০১৩) এবং রামকৃষ্ণ দে ও দীপাঞ্জন দে-র সঙ্গে যৌথ সম্পাদনায় ‘অশোককুমার ভাদুড়ী : স্মরণে-মননে’ (প্রকাশক: মুক্তধারা, ২০২৩)।

দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মসার্ধশতবর্ষের সময় স্কুল-কলেজের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে পুস্তিকাকারে গ্রন্থটি প্রকাশ পেয়েছিল। তখন গ্রন্থ প্রকাশের দায়িত্বভার গ্রহণ করেছিল ‘নদিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ’। আর নদিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তৎকালীন চেয়ারম্যান অর্চনা ঘোষ সরকার সেখানে বিশেষ ভূমিকা নিয়েছিলেন। এই বছর দ্বিজেন্দ্রলাল রায়ের ১৬২তম জন্মদিবসে লেখক সম্পদনারায়ণ ধর নতুন মোড়কে স্বতন্ত্রভাবে ‘দ্বিজেন্দ্রলাল রায়’ গ্রন্থটি পাঠকদের উপহার দিলেন। গ্রন্থটিতে দ্বিজেন্দ্রলাল সমগ্র জীবন সহজ ভাষায় সাবলীল ভাবে উপস্থাপন করা হয়েছে। দুটি পরিশিষ্ট অংশ যুক্ত। প্রকাশক গ্রন্থটির মুদ্রিত মূল্য রেখেছেন ১২৫ টাকা। গ্রন্থ প্রকাশের দিন আগ্রহীরা একশো টাকায় বইটি সংগ্রহ করেন। গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে সাহিত্যিক সুধীর চক্রবর্তীকে।

লেখক: আঞ্চলিক ইতিহাসকার, নদিয়া।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev