করোনা পরিস্থিতির মোকাবিলায় প্রশংসনীয় কাজ করছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। বৃহস্পতিবার ৯ এপ্রিল জেলা সমাজ কল্যাণ দফতরের আওতায় থাকা মোট ২২ টি আবাসিক হোম (জুভেনাইল জাস্টিস,বৃদ্ধাশ্রম, স্বধার গৃহ)-এর আবাসিকদের সুরক্ষিত রাখতে ২২টি হোমের প্রতিনিধিদের হাতে ১৮০ কেজি ব্লিচিং, ৭৫০টি মার্কস, ১০৭টি হ্যান্ড স্যানিটাইজার ও ১০৭ টি হ্যান্ডওয়াশ তুলে দেওয়া হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ, অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) সুদীপ সরকার, জেলা সমাজ কল্যাণ আধিকারিক পূর্ণেন্দু প্রামাণিক, জেলা শিশু সুরক্ষা ইউনিটের লিগ্যাল কাম প্রবেশন অফিসার আলোক বেরা প্রমুখ। করোনা পরিস্থিতিতে জেলা প্রশাসন তাঁদের কথা চিন্তা করে নানা জীবাণুনাশক সামগ্রী প্রদান করায় খুশি আবাসিকরা।
ছবি ও সংবাদ : অনুজ কুমার ভৌমিক
Hats off to you