শুক্রবার ৫ জুন পরিবেশ দিবস উপলক্ষ্যে মন্ত্রী পূর্ণেন্দু বসু ও সাংসদ দোলা সেনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছিল হলদিরামের কাছে ভিআইপি রোডে। সেখানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, ক্রীড়া প্রশাসক স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায়, ফুটবলার শিল্টন পাল, তীর্থঙ্কর সরকার ও শঙ্কর রায়।


