| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

‘হিড়িক’ শব্দটির ব্যুৎপত্তি অধরা, আমার আলোকপাত : অসিত দাস

Reporter
অসিত দাস / ১৩২১ জন পড়েছেন
আপডেট সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাভাষার বিশেষজ্ঞদের এখন অনুষ্ঠানের ফিতে কাটার হিড়িক পড়েছে। সঙ্গে সঙ্গে বইয়ের মোড়ক উন্মোচনও চলছে।

বাংলাভাষায় বহুব্যবহৃত একটি শব্দ ‘হিড়িক’।

কিন্তু আশ্চর্যের বিষয় শব্দটির ব্যুৎপত্তি খুঁজে পাওয়া যায় না।

হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের ‘বঙ্গীয় শব্দকোষ’ শব্দটির ব্যুৎপত্তির জায়গায় জিজ্ঞাসাচিহ্ন বসিয়েছেন। যদিও ‘ভিড়’ শব্দটি থেকে আসতে পারে বলেছেন (?) চিহ্ন যোগে।

জ্ঞানেন্দ্রমোহন দাসের ‘বাঙ্গালাভাষার অভিধান’ও জিজ্ঞাসাচিহ্ন (?) দিয়েছে। ‘হুড়’ থেকে কিনা সে বিষয়েই জিজ্ঞাসা।

কোনও কোনও অভিধানে ‘বাংলায় প্রচলিত’ বলে দায় এড়ানো হয়েছে।

গুলাম মুরশিদ সম্পাদিত বাংলা একাডেমি বিবর্তনমূলক অভিধান জানাচ্ছে শব্দটির ব্যুৎপত্তি অজানা।

তবে প্রয়োগ দেওয়া হয়েছে উদ্ধৃতি সহকারে। ১৮৬১তে হুতোম প্যাঁচার নকশায় আছে ‘হিড়িক’ শব্দটির একাধিক প্রয়োগ। তবে বানান যুগধর্ম অনুযায়ী ‘হিড়ীক’। ‘সেই হিড়ীকে… একজন দলে বাড়লো’। ১৯৩৩য়ে জীবনানন্দ দাশ ব্যবহার করেছেন হিড়িক শব্দটি। ‘তারা খাবে হিড়িকটা কেটে গেলে’। ১৯৬৩তে মনীশ ঘটকের কবিতায় পাচ্ছি ‘কী হিড়িকই আনলে ক্ষুদিরাম’।

সময়াভাবে বিচিত্রা অনলাইন টেগোর ভেরিওরাম দেখা হল না। তাহলে বোঝা যেত হিড়িক শব্দটির প্রতি রবীন্দ্রনাথের পক্ষপাতিত্ব ঠিক কতটা ছিল।

তবে সুবলচন্দ্র মিত্রর আদর্শ বাংলা অভিধানে ‘হিড়িক’ শব্দটির অর্থ দেওয়া হয়েছে, সুযোগ, ভিড়, ঠেলা, চাপ, হাঙ্গামা। শব্দটিকে দেশজ বলা হয়েছে।

তাহলে কি হিড়িকের ব্যুৎপত্তি আরবি-ফারসি থেকে আসতে পারে। নাহ্। সে গুড়েও বালি। তিন-চারটি নামকরা অভিধানেও হিড়িকের টিকি দেখতে পেলাম না।

অতএব অগতির গতি ড. সত্যনারায়ণ দাশ-প্রণীত ‘বাংলায় দ্রাবিড় শব্দ (ব্যুৎপত্তিকোষ)’ বইটি।

দেখলাম, কন্নড় ভাষায় ‘হিডি’ বলে একটি শব্দ আছে। হিডি শব্দের অর্থ চেপে ধরা। ‘হিডিক’ শব্দের অর্থ চাপ। তাহলে হিডিক থেকেই কি বাংলায় হিড়িক? কে জানে, হতেও পারে। বিশেষ করে সুবলচন্দ্র মিত্রের আদর্শ বাংলা অভিধানে হিড়িক শব্দটির অন্যতম অর্থ হল, চাপ। মিলে যাচ্ছে কাঁটায় কাঁটায়।

বাংলায় কত যে দ্রাবিড় শব্দ এখনও অজ্ঞাতমূল শব্দ হিসেবে বিরাজ করছে, তার ইয়ত্তা নেই। ভাষাতাত্ত্বিকদের কাজ হল এগুলি খুঁজে বের করা। তা না করে তাঁরা সেমিনারে বক্তৃতা দিতে ও ফিতে কাটতে ব্যস্ত।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev