| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

ধ্যানে বসেও নরেন্দ্র মোদি দেখতে পাচ্ছেন ধ্রুব রাঠিকে : দিলীপ মজুমদার

Reporter
দিলীপ মজুমদার / ৭১৬ জন পড়েছেন
আপডেট শুক্রবার, ৩১ মে, ২০২৪

২০১৪ সালের নির্বাচনের পরে তিনি ধ্যানে বসেছিলেন কি না, আমাদের জানা নেই। ২০১৯ সালের নির্বাচনী প্রচার শেষ করে তিনি চলে গিয়েছিলেন হিমালয়ের গুহায়। বসেছিলেন ধ্যানে। নিজে দেবতার অংশ হয়ে দেবতার ধ্যান করার রীতি আছে আমাদের পুরাণে। দেবাদিদেব মহাদেবকেও ধ্যান করতে দেখা যায়। এবার, ২০২৪-এর শেষ নির্বাচনী প্রচারের পরে তিনি চলে গেলেন কন্যাকুমারী। বিবেকানন্দ শিলায় ধ্যান করবেন ৪৫ ঘণ্টা।

কিন্তু এবারের ধ্যানের মধ্যে বিঘ্ন ঘটবেই। চোখ বন্ধ করে ধ্যানে বসেছেন নরেন্দ্র মোদি। কিন্তু মনের চোখে বারবার ভেসে উঠছে টুকরা টুকরা গ্যাঙের ছবি। কখনও রাহুল গান্ধীর ছবি, কখনও কেজরিওয়ালের ছবি, কখনও উদ্ধব ঠাকরের ছবি, কখনও মমতা ব্যানার্জীর ছবি, কখনও তেজস্বী যাদবের ছবি, কখনও অখিলেশ যাদবের ছবি। এঁরা তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ। কিন্তু আর একটি বছর তিরিশের ছোকরার ছবি ভাসে কেন?

ছোকরার নাম ধ্রুব রাঠী। হরিয়ানার ছেলে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে থেকে গেছে জার্মানিতে। বিয়ে করেছে সেখানকার মেয়েকে। নাগরিকত্ব নিয়েছে। তাই দাঁত কড়মড় করলেও কিছু করার নেই। কিন্তু সে ছোকরার ছবি ভাসে কেন? সে তো রাজনীতির জগতের লোক নয়। তাহলে?

তখনই নরেন্দ্র দামোদর মোদির চোখের সামনে ভেসে উঠতে থাকে ইউটিউবের সারি। তাঁকে নিয়ে ইউটিউব করে যাচ্ছে ছোকরা। একের পর এক : কে সত্যি বলছে (who is speaking the truth), ভারত কি বিশ্বগুরু (Is India the Biswaguru), নরেন্দ্র মোদির আসল সত্য (Reality of Narendra Modi), মোদির তানাশাহি (Modi the Dictator), মিথ্যাটা বলছে কে (Who is lying), রামমন্দির : অজানা সত্য (Ram Mandir : the untold truth), টাকা দিয়েছেন মোদি (Paid by Modi), ডংকার বাস্তবতা (Reality of Danka) এমনি আরও অজস্র। সব ইউটিউবের আসল কথাটা হল : রাজা তোর কাপড় কোথায়? ধ্যানমগ্ন মোদির রাগে রি রি করে ওঠে শরীর। এলেমদার ছোকরাটি পেছনে ফেলে দিয়েছে তাঁর সাধের আইটি সেলকে। এমন কি তাঁকেও টপকে যাবে এবার। মোদির ইউটিউবের গ্রাহক ২ কোটি ৩০ লক্ষ। এর মধ্যেই ধ্রুব রাঠির ইউটিউবের গ্রাহক সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গেছে।

ধ্রুব রাঠীর ছবিটা ভাসতেই নরেন্দ্র মোদি আপশোশ করতে করতে ভাবেন, ধরে রাখা গেল না দামাল ছেলেটাকে! ২০১৪ সালেও সে ছিল তাঁর ভক্ত। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার কথা বলে ক্ষমতায় এসেছিলেন মোদিরা। তখনকার শাসক কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল ব্যাপক। কিন্তু এক বছরের মধ্যে মোহভঙ্গ হল রাঠীর। ঘটনাটা কি? আম আদমি পার্টি দুর্নীতিবিরোধী হেল্পলাইন চালু করল। সে চেষ্টাকে সমর্থন করার বদলে মোদিবাবুরা তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা শুরু করলেন। তাহলে তো ডাল মে কুছ কালা হ্যায়। চোখ খুলে গেল রাঠীর।

রাঠী দেখতে লাগল জুমলার পর জুমলার পর জুমলা চলছে। আর তাতেই মজে যাচ্ছে অন্ধভক্তের দল। মোদিরা মানুষের মগজ ধোলাইএর কৌশলটা জানে ভালো। আছে তাদের আইটি সেল। কালোকে সাদা করার জেদ তাদের। নকলকে আসল। ২০১৬ সালের ১৬ সেপ্টেম্বর রাঠীর প্রথম রাজনৈতিক ভিডিয়ো প্রকাশ পেল। তারপর আর পেছন ফিরে তাকাবার দরকার হয় নি। একে একে ৬৫০টি ভিডিয়ো বাজারে ছাড়ে রাঠী। না, এগুলো শুধু ভঙ্গি দিয়ে চোখ ভোলায় না। নিখুঁত তথ্যের সঙ্গে পরিবেশনার কৌশল মিলেমিশে একাকার। content আর form-এর হরগৌরী মিলন। আর ভাষার ব্যাপারে সদা সচেতন রাঠী। সহজ সরল হিন্দি। সাধারণ মানুষ যে ভাষায় কথা বলে, যে ভাষা বোঝে। রাঠীর কাছ থেকে রাজনৈতিক নেতাদের ভাষার ব্যবহার ও তার প্রয়োগের শিক্ষা নেওয়া উচিত। যে হোটাসঅ্যাপ বিশ্ববিদ্যালয় ছিল বিজেপির সম্পদ, মগজ ধোলাইএর হাতিয়ার, তাকে টেক্কা দিল ধ্রুব রাঠীর ইউটিউব। না, তাকে দেশদ্রোহী বলে দেগে দেওয়াও সম্ভব নয়। কারণ তার ভিডিয়োতে জাতীবতাবাদী সুরটা স্পষ্ট। আগে একা একা ভিডিয়ো করত ধ্রুব। এখন তার বেশ বড় একটা টিম আছে। তাতে আছে গবেষক, স্ক্রিপ্ট রাইটার, এডিটর ইত্যাদি।

ধ্রুবর কথা ভাবতে ভাবতে চমকে উঠলেন নরেন্দ্র মোদি।

মনের চোখে দেখতে পেলেন আধখানা বাঁকা হাসি হেসে ধ্রুব বলছে : এই তো বলার সময় — The time to speak up now.

এবার এদিক-ওদিক করে তিনি যদি জিতেও যান, তবু বুক ফুলিয়ে যা খুশি তাই করার গরিষ্ঠতা থাকবে না বিজেপির। জনমত তৈরি হচ্ছে। দাঁত কামড়ে লেগে আছে ধ্রুবরা। রাজনৈতিক দলের সদস্য নয় বলে তাকে সহজে কড়কে দেওয়া যাবে না।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev