| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

লাভ পাচ্ছেন চাষিরা, কুমড়োর চাষ বাড়াতে রাজ্য সরকারের উদ্যোগ : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৩৪৪ জন পড়েছেন
আপডেট শুক্রবার, ২৩ জুন, ২০২৩

আলু, বেগুন, পটলের মতো গৃহস্থের বাড়িতে কদর পাচ্ছে কুমড়োও। তাই বাজারে চাহিদাও বাড়ছে। পাল্লা দিয়ে দামও ঊর্ধমুখী। চাষিরাও আগ্রহ দেখাচ্ছে এই চাষে। লাভের ফসলও করে তুলেছে চাষিরা। সারাবছরই মাচা অথবা মেঠোতেই কুমড়োর চাষ হচ্ছে। বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ও সুস্বাদু এই সবজি এখন বাজারে সর্বত্র দেখা মিলছে।

প্রসঙ্গত, মালদা, মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব মেদিনীপুর ইত্যাদি জেলায় বছরের বিভিন্ন সময়ে কুমড়ো চাষ হচ্ছে। একেবারে আর্থিক লাভজনক ফসল হিসেবে বাণিজ্যিক চাষ শুরু হয়েছে। দেখা যাচ্ছে প্রতি হেক্টরে ২০ থেকে ২৫ টন কুমড়োর ফলন হচ্ছে। বাজারে কমপক্ষে ২০ থেকে ৩০ টাকা কেজি দরে তা বিক্রিও হচ্ছে। কৃষি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, উষ্ণ ও ঠাণ্ডা আবহাওয়ায় কুমড়ো চাষ হতে পারে। ২০ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চাষের উপযুক্ত। বেলে ও দোঁয়াশ মাটিতে কুমড়ো ভালো হয়। বর্তমানে জৈব প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যের বিভিন্ন কৃষি খামারগুলিতে কুমড়ো চাষ হচ্ছে।

দেড় থেকে দু ‘মিটার দূরত্ব বজায় রেখে প্রতিটি গর্তে ২ থেকে ৪টা দানা পুঁতে দিতে হবে। এক হেক্টরে ২ কেজি কুমড়ো বীজ লাগবে। জারাডেল, পেপিটাস, সুপারমুন ইত্যাদি জাতের কুমড়ো চাষ করলে বেশি ফলন ও দাম পাওয়া যেতে পারে। অধিকাংশ চাষির বক্তব্য, দশ বছর আগেও কুমড়োর দাম ছিল না। ৭ থেকে ৮ টাকা কেজি দরে বিক্রি হত। গৃহস্থের বাড়িতে ধীরে ধীরে কদর পাচ্ছে কুমড়ো। এমনকী শপিংমল, রেস্টুরেন্ট, হোটেল ও অন্যান্য জায়গাতেও চাহিদা বাড়ছে। ফলে এখন কুমড়োর ন্যায্য দামও মিলছে। যেটা আগে পাওয়া যেত না। এখন আলুর সঙ্গেও যেমন কুমড়ো সাথী ফসল হিসেবে চাষ হচ্ছে, তেমনি কলাই, ভুট্টা, ইত্যাদি গাছের সঙ্গেও সাথী ফসল হিসেবে কুমড়ো চাষ হচ্ছে। এছাড়া ভিটে, ফাঁকা জায়গা, বাগান, কৃষিক্ষেতেও মাচান তৈরি করে কুমড়ো চাষ হচ্ছে। মাচান কুমড়োর চাহিদা বেশি। কারণ এই জাতের কুমড়ো সুস্বাদু ও মিষ্টি বলে।

চাষিরা আরও জানান, কেবল হোটেল, রেস্টুরেন্ট নয়, গৃহস্থের বাড়ি কিংবা বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে সবজি হিসেবে কুমড়োর চলন বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। চাষিরাও উৎসাহ পাচ্ছেন, চাষে আগ্রহ বাড়ছে। প্রতি বস্তা (৫০ কেজি) কুমড়ো অন্ততপক্ষে এক হাজার টাকায় বিক্রি হচ্ছে। সরকারও চিন্তাভাবনা শুরু করেছে এই চাষটা নিয়ে। কৃষি বিশেষজ্ঞরা প্রতি ব্লকে এই কুমড়ো চাষ বাড়াতে চাষিদের পরামর্শ ও সচেতনতা শিবির করছেন। সরকারি ভাবে এই চাষ বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

কৃষি বিশেষজ্ঞদের মতে আলু জমিতে বিকল্প কুমড়ো চাষ করে লাভের মুখ দেখা যায়। সেটাই চাষিদের বোঝাতে চাইছেন কৃষি বিশেষজ্ঞরা।এ বিষয়ে সরকারিভাবে চাষিদের সচেতন করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev