শুভবুদ্ধির উদয় হয়েছে ওরা বুঝতে পেরেছে জনগণই হচ্ছে শক্তি। অহংকারের পতন ঘটল কৃষি আইন বাতিল প্রসঙ্গে বললেন সিঙ্গুরের কৃষি জমি আন্দোলনের কৃষক নেতা তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না।
তিনি বলেন বামফ্রন্ট সরকার সিঙ্গুরে জমি অধিগ্রহণ করে তাদের যেমন পতন ঘটেছিল এটাও ঠিক তাই। তবে এই সরকারকে বিশ্বাস করা যায় না যতক্ষণ না আইন প্রত্যাহার করছে। মার্কেট প্রাইস নিয়ে বিজেপি সরকার কিছুই বলছে না যে কাদের হাতে থাকবে। সরকার বা চাষীদের হাতে থাকুক পুঁজিপতিদের হাতে নয় এটা পরিষ্কার করুক।