রাজ্য সরকারের পরিবহণ দফতরের উদ্যোগে উত্তরপাড়া থেকে কলকাতার শিপিং, ফেয়ারলি রুটে ফেরি সার্ভিস চালু হলো। শনিবার ৬ জুন সেই পরিষেবা কেমন চলছে তা দেখে আসেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ যাদব। পরিষেবা চালু হওয়ায় খুশি যাত্রীরা। উত্তরপাড়া থেকে কলকাতা যাওয়ার পথে বেলুড়, কুঠিঘাট, কাশীপুর, বাগবাজার, হাওড়া হয়েও যাচ্ছে লঞ্চগুলি।

