দীর্ঘ টালবাহানার পর আলিপুরদুয়ারের আয়ুষ হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। আগামী মঙ্গলবার এই কোভিড হাসপাতাল আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করছে। প্রাথমিকভাবে কাজ শুরু করার জন্য ১১০টি বেড, ৫টি ভেন্টিলেশন মেশিন ৩ হাজার কীট দেওয়া হলো। পরবর্তীতে আরো আনুসাঙ্গিক প্রয়জনীয় জিনিস দেওয়া হবে। অলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন আগেই ঘোষণা করেছিলেন এই হাসপাতালটা কোভিড হাসপাতালে রূপান্তরিত করতে হবে, কিন্তু এঁরা তা করেন নি। আমি বহুবার দরবার করেছি, এক কথা এটা নেই সেটা নেই, আগের সিএমওএইচ সুবিধার লোক ছিল না।

দিদির ঘোষিত কর্মসূচিকে উনি ইমপ্লিমেন্ট করেন নি দু-মাস ধরে। সব ইনফ্রাসটাকচার দিদি কিন্তু দিয়েছিলেন, এঁরা করেন নি। আমি ক্রমাগত দু-মাস ধরে দাবি করে গেছি, কেন হচ্ছে না, কেন হবে না। ওনার কথা পার্মিশন পাওয়া যায় না, সিএমওএইচ পরিবর্তন হলো। সুশান্ত রায় এসে সব ব্যাপারটাই সমাধান করে দিলেন। আজকের মিটিংয়ে উপস্থিত ছিলেন ওএসডি সুশান্ত রায়, মৃদুল গোস্বামী, শীলা দাস সরকার, মোহন শর্মা, ডিএম, এসপি, সব ডিএমওএইচ, আলিপুরদুয়ার হাসপাতালের সুপার, ফালাকাটা হাসপাতালের সুপার, বীরপাড়া হাসপাতালের সুপার।