| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

মানুষের সঙ্কটে রাজনীতি করা নোংরামি, মানববিরোধী কাজ: ফিরহাদ

Reporter Default
রিপোর্টার / ২০৩ জন পড়েছেন
আপডেট রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

আমরা রাজনীতি করি তো মানুষের জন্য। মানুষ এখন সঙ্কটে। তাঁদের পাশে না থেকে যারা এখন রাজনীতি করছে আমার কাছে তারা মানববিরোধী কাজ করছে। নোংরামি করছে। রবিবার ১৯ এপ্রিল যদুবাবুর বাজারের সামনে স্যানিটাইজিং টানেল উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন কলকাতা কর্পোরেশনের মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। টুইটারে রেশন ব্যবস্থা নিয়ে বিজেপির অপপ্রচার শনিবারই জনসমক্ষে প্রমাণ-সহ তুলে ধরেন বসিরহাটের তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহান। সেই প্রসঙ্গে বিজেপি-সহ বিরোধীদের বিঁধে ফিরহাদ বলেন, বাংলাজুড়ে পঞ্চায়েত, পুরসভার সব জনপ্রতিনিধিরা লক্ষ্য রাখছেন কেউ যেন ক্ষুধার্ত না থাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বিনামূল্যে রেশন দেননি, জিআরের চাল আমাদের দিয়ে বলেছেন কেউ যেন অভুক্ত না থাকেন। আমরা তা পৌঁছে দিচ্ছি, অনেক জায়গায় রান্না করা খাবার পৌঁছে দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় সাধ্যমতো এতো কাজ করার পরেও যারা রাজনীতি করছে, সেটাকে রাজনীতি বলা চলে না, নোংরামি বলে।

রাজ্যপাল জগদীপ ধনখড় যেভাবে বিজেপি সাংসদদের পাশে থেকে, বিজেপির সুরে কথা বলে খালি টুইট আর নবান্নে চিঠি পাঠাচ্ছেন তাকে আমল দিচ্ছেন না ফিরহাদ। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এখন মানুষের পাশে থেকে এগিয়ে চলেছি। আর যাঁরা বাংলার মানুষকে না দেখে টুইট করে আর চিঠি লিখে নিজেদের স্বার্থ আর রাজনীতিকে প্রাধান্য দিচ্ছেন তাঁদের তা করতে দিন। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে রয়েছেন, আমরা তাঁর টিম মানুষের পাশে থেকে দিন-রাত কাজ করছি, বাংলার মানুষ তা দেখছেন। ফলে হাজার বলেও যাঁদের শোধরানো যায় না, তাঁদের টুইট করা, চিঠি পাঠানো, এ সব করতে দিন। এখন এমন স্যানিটাইজিং টানেল লাগানো, হাত ধোয়া, সোশ্যাল ডিসট্যান্সিং সম্পর্কে সচেতন করা, মানুষকে খাবার পৌঁছে দেওয়াই হলো মূল কাজ। রাজনীতি করার জন্য তো সারা জীবন পড়ে রয়েছে।

ফিরহাদ জানান, এই স্যানিটাইজিং টানেলে হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করা হচ্ছে, যা মানবদেহের পক্ষে ক্ষতিকর। এই ব্যবস্থায় সংক্রমণের আশঙ্কা থাকবে না। তবু বাজারে ভিড় করা যাবে না, সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখতে হবে। স্যানিটাইজিং টানেল উদ্বোধনে উপস্থিত ছিলেন সাংসদ মালা রায়, কাউন্সিলর অসীমকুমার বোস প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev