উনি বিদেশকে ফলো করেন। যা দেখেন তা টুকে এখানে করেন। ১৯ মার্চ ইতালিতে পোপকে মোমবাতি জ্বালাতে দেখে এ দেশে তা করতে বলেছেন! এখন এ সবের সময় নয়। শুক্রবার ৩ এপ্রিল এই মন্তব্য করে ফিরহাদ হাকিম বলেন, এই সময় মানুষের পাশে থেকে কাজ করার সময়। মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটাই করছেন, আমরা তাই সুরক্ষিত। তিনি গরিব মানুষের জন্য রেশনের ব্যবস্থা করেছেন। সরকারি হাসপাতালে করোনা চিকিৎসার সেরা ব্যবস্থা করেছেন। কলকাতা কর্পোরেশন তাঁর নির্দেশে কনজারভেন্সি, বিভিন্ন জায়গা জীবাণুমুক্তকরণের কাজ চলছে। এই সময় মানুষের পাশে থাকার সময়।