| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

হুগলিতে প্রথম বই নিলাম হল পান্ডুয়া বইমেলায়, সৃষ্টি হল এক নতুন ইতিহাস

Reporter
পেজ ফোর, নিজস্ব সংবাদদাতা / ৮২৪ জন পড়েছেন
আপডেট রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩

পান্ডুয়া বইমেলার শেষ দিন ১২ ফেব্রুয়ারি এক অভিনব অনুষ্ঠানের মুখোমুখি হল হুগলি জেলা। এই প্রথম কোনো বইমেলায় নির্বাচিত কিছু বই নিয়ে নিলামের অনুষ্ঠান করা হলো। এই অভিনব ভাবনা বলাগর কলেজের অধ্যাপক ড. পার্থ চট্টোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত। তাঁরই সংগ্রহ করা নির্বাচিত বই নিয়ে বইমেলায় নিলাম করা হয়। এই নিলাম অনুষ্ঠানে সবচেয়ে বেশি দামে বিক্রি হয় দেবাশিস শেঠ সম্পাদিত বই, রামদাস আদকের ধর্ম মঙ্গল কাব্য “অনাদিমঙ্গল”। বইটি বিক্রি হয়েছে ২৬৭০ টাকায়। এছাড়া পদ্মাবতী বইটি নিলাম হয় ৭০০ টাকায়, কেদার রচনাবলী ৭০০ টাকায়। এই নিলামে কুড়িটি বই বিক্রি হয়েছে মোট সাত হাজার টাকায়। জানা গেছে, এই বিক্রয়লব্ধ টাকা বইমেলা কমিটি তুলে দেবেন থ্যালাসেমিয়া আক্রান্ত এম.এ পাঠরত এক ছাত্রীর হাতে।

অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায়ের কথায়, “আমি নিজে বই সংগ্রহে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। মানুষকে মূল্যবান করে বই। বই থেকে কোনদিন যেমন দূরে থাকতে পারি না, তেমনি চাই সবাই আসুক বইয়ের কাছে। তাই সুশান্তবাবুর দেওয়া প্রস্তাবকে আমি তৎক্ষণাৎ গ্রহণ করি।”

এই পান্ডুয়া বইমেলা কমিটির প্রাণপুরুষ সাংবাদিক সুশান্ত সরকারের বক্তব্য, “পার্থ বাবু যেভাবে নিজের সংগ্রহের বই মেলায় এনে একটা অন্যরকম মূল্যবোধকে প্রতিষ্ঠিত করলেন তাতে পান্ডুয়া বইমেলায় তাঁর প্রতি চির কৃতজ্ঞ থাকবে।” নিলামে অংশগ্রহণকারী অধ্যক্ষ ডঃ গৌতম বিট বলেন,”পার্থবাবুর জ্ঞান বিতরণ, শিক্ষার জন্য প্রান্তীয় মানুষদের নিয়ে কাজ, আজ হুগলি জেলাকে পথ দেখাচ্ছে। বই যে মহার্ঘ্য সম্পদ তাকেও যে নিলামে এনে মানুষকে বই সংগ্রহে আকর্ষিত করা যায় তা পান্ডুয়া বইমেলা করে দেখালো।”

এই ঘটনার কথা শুনে আবেগাপ্লুত সাহিত্যিক দেবাশিস শেঠ এর বক্তব্য, “সাহিত্যে নিবেদিত প্রাণ পার্থ বাবু, সাংবাদিক সুশান্ত বাবু এবং এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম অভিনব একটি ভাবনাকে বাস্তবে রূপায়িত করার জন্য। রামদাস আদক সপ্তদশ শতকের একজন বলিষ্ঠ অথচ ভাগ্যবিড়ম্বিত কবি। বাংলা সাহিত্যের ইতিহাসে বহকাল তাঁকে অন্যের লেখা চুরি করার মিথ্যা অপবাদ বহন করতে হয়েছে। আমার এই সম্পাদনা তাঁকে সেই অপবাদ থেকে মুক্তি দিয়েছে এবং তাঁকে একজন মৌলিক এবং বলিষ্ঠ কবি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আজ এই ঘটনায় তাঁর সেই অমর সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানানো হলো, এ অত্যন্ত আনন্দের বিষয়।”

এই দিনের বই নিলাম অনুষ্ঠানটি বইমেলায় উপস্থিত ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র উন্মাদনা তৈরি করেছে। সেই দিক থেকে বাংলায় প্রথম বই নিলামের অনুষ্ঠানটি করে বাংলার বইমেলার ইতিহাসে একটি নতুন পালক যোগ করল ১৫ তম বর্ষের পান্ডুয়া বইমেলা।

আপনার মতামত লিখুন :

2 responses to “হুগলিতে প্রথম বই নিলাম হল পান্ডুয়া বইমেলায়, সৃষ্টি হল এক নতুন ইতিহাস”

  1. বেবী কারফরমা says:

    অভিনব খবর, পড়ে আনন্দিত উৎফুল্ল হলাম

  2. susanta2001.abp@gmail.com says:

    দারুন লেখাটা হয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই সুশান্ত সরকার

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev