| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

‘ফোক সফর’, জীবনের সফরে ফিরুক শহর : লিখছেন রঞ্জন সেন

Reporter
রঞ্জন সেন / ৭৩৬ জন পড়েছেন
আপডেট সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১

মরুভূমির সুরের ধারা এসে মিলবে নদীমাতৃক বাংলায়। ছৌ, রায়বেঁশে, নাটুয়া নাচের বীররসে মিশবে রাজস্থানের কালবেলিয়ার উন্মাদনা। কোভিড সময় কাটিয়ে জীবনের স্বাভাবিক হয়ে ওঠার ছন্দ ফিরবে শহরে। এসবকিছুই ঘটবে কলকাতার মোহরকুঞ্জে বাংলা নাটক ডট কম আয়োজিত ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ‘ফোক সফর’ অনুষ্ঠানে।

শীত এলেই শহরকে পায় সংস্কৃতি। নানা জায়গায় শুরু হয়ে যায় শিল্প মেলা, প্রদর্শনী, সার্কাস আর নাচগানের আসর। প্রায় একবছর শহর সেসব থেকে বঞ্চিত। ‘ফোক সফর’ ভুলিয়ে দেবে সেই বঞ্চনার দিন। নাচগানের সান্ধ্যআসর, দিনভোর হস্তশিল্প প্রদর্শনী ও আখড়ায় গানবাজনা শহরের মানুষকে দেশের লোকসংস্কৃতির আঙিনায় উৎসুক পদচারনার সুযোগ করে দেবে।

মোহরকুঞ্জ প্রাঙ্গনে বাংলার বাউল-ফকিরি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, ঝুমুর গানের পাশাপাশি চলবে ছৌ, নাটুয়া, রায়বেঁশে আর পুতুল নাচ। বাংলার নানা প্রান্তের পটুয়া, ডোকরা, কাঠপুতুল, সাবাই, শীতলপাটি ও মাদুরশিল্পীরা সাজিয়ে বসবেন তাদের হস্তশিল্পের পসরা। এ শুধু নাচগানে মেতে বাড়ি চলে যাওয়ার অনুষ্ঠান নয়, ‘ফোক সফর’ এর সঙ্গে জড়িয়ে রয়েছে এসব নাচগান, হস্তশিল্পের সঙ্গে যুক্ত লোকশিল্পীদের জীবন ও জীবিকার প্রশ্ন। কোভিড সময়ে এদের রোজগার ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। কারণ সব অনুষ্ঠান, মেলা, প্রদর্শনী বন্ধ ছিল। এই ধরণের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আবার উপার্জনের মুখ দেখবেন তারা।

শুরুতেই বলেছি, মরুর সুর আর নদীর গানের কথা। নদীর গানের কথা বাংলার মানুষ সহজেই বুঝবেন। কিন্তু মরুর সুরটা কী? এখানে লুকিয়ে রয়েছে ‘ফোক সফর’ এর একটা বড় চমক। এই অনুষ্ঠানে পপ আপ শো করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কালবেলিয়া নাচের দল। যোধপুর মরুভূমির চোপাসানি গ্রাম থেকে আসছেন এই নাচের গুরু কালুনাথ কালবেলিয়ার দল। আসছেন গাজি খানের নেতৃত্বে পৃথিবী বিখ্যাত লোকশিল্পীর দল রাজস্থানের দিওয়ানা সঙ্গে পদ্মশ্রী আনোয়ার খান, খামাইচা ওস্তাদ ঘেওয়ার খান, ঢোলের রাজা ফিরোজ খান এবং সারেঙ্গীর গুরু মেহেরুদ্দিন লাঙ্গা। মরুর সুরের রাজা সর্দার খান লাঙ্গা ও বুন্দু খান লাঙ্গার নেতৃত্বে আসর মাতিয়ে দেবেন বারমের মরুভূমির বার্নোয়া জাগির গ্রামের লাঙ্গাশিল্পীর দল। রাজস্থানের সেরা শিল্পীদের এমন অনুষ্ঠান শহরে এর আগে হয়নি।

‘ফোক সফর’ প্রমাণ করবে অসুখ শহরের প্রাণ কেড়ে নিতে পারেনি। মরুর সুর আর নদীর গানে জীবন ফিরবে স্বাভাবিকতায়। ‘ফোক সফর’ এ শিল্পীরাও ফিরবেন জীবনের সফরে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev