করোনা সম্পর্কে মানুষকে আরো সচেতন করতে গ্রামে গ্রামে প্রচার শুরু করলেন লোক শিল্পীরা। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শিল্পীরা গান, ছড়া লিখে সচেতনতা প্রচার শুরু করেন। স্বাস্থ্য বিধি মেনে চলতে হলে কি কি করতে হবে তাও গানের মধ্যে দিয়ে তুলে ধরেন তাঁরা। প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষ এই উদ্যোগের ফলে খুব উপকৃত হয়েছেন বলেও জানান। একদিকে গরিব, সাধারণ মানুষের মুখে খাবার তুলে দেওয়া অন্যদিকে করোনা নিয়ে সচেতন করার কাজ–যুব তৃণমূল কংগ্রেসের এই দ্বৈত কাজকে কুর্নিশ জানিয়েছেন বড়জোড়া ব্লকের মানুষজন।
রাজীব ঘোষাল বলেন, একটা ভাইরাস সারা বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে। উন্নত দেশগুলো মুখ থুবড়ে পড়েছে। প্রতিদিন বিশ্বে মৃত্যুমিছিল বেড়েই চলেছে। আতঙ্কে আছে আমাদের দেশ ভারতবর্ষ। রাজ্যের জেলাগুলিও তার ব্যাতিক্রম নয়। করোনা নিয়ে শহরে প্রচার অনেকটাই বেশি। তাই গ্রামের মানুষকে সচেতন করতে স্থানীয় শিল্প মাধ্যমকে বেছে নিয়েছি আমরা। দারুন সাড়া পাচ্ছি। এই কাজ আগামী দিনেও আমরা করে যাবো।
নিচের লিঙ্কটি দেখুন—