পূর্ব মেদিনীপুর জেলায় করোনা-জয়ীর সংখ্যা বেড়ে চলেছে। বৃহস্পতিবার ১৪ মে পাঁশকুড়ার বড়মা কোভিড হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন চারজন। তাঁদের মধ্যে তিনজন হলদিয়ার বাসিন্দা। তাঁরা হলেন টুম্পা হাইতি, সুরজিৎ হাইতি ও কৃষ্ণেন্দু হাইতি। অপরজন এসেছিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে। সেই রাজেন্দ্র প্রসাদ উপাধ্যায়ের বাড়ি হাওড়ার সালকিয়ায়।