লকডাউনের জেরে গরীব দুঃস্থ মানুষদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য তারকেশ্বর পৌরসভার ভাইস চেয়ারম্যান উত্তম কুন্ডুর উদ্যোগে বিনামূল্যে খাদ্য সামগ্রী নিয়ে আজ হাট বসলো তারকেশ্বর হসপিটাল রোড ১২ নং ওয়ার্ড এলাকায়৷ প্রায় ৪৫০ টি গরীব দুঃস্থ মানুষের হাতে চাল, ডাল, আলু, মুড়ি, পেঁয়াজ, তেল, আমুল দুধ, ডিম, সোয়াবিন-সহ ১৪ রকমের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

খাদ্য বিতরণের পাশাপাশি উপস্থিত সকল জনসাধারণকে করোনা সম্পর্কে সচেতন ও সতর্ক করা হয়৷ উপস্থিত ছিলেন, তৃণমূল যুব সভাপতি তথা হুগলি জেলা পরিষদের স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ শান্তনু ব্যানার্জি, তারকেশ্বর ভাইস চেয়ারম্যান উত্তম কুন্ডু৷ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রূপা সরকার, টাউনের সভানেত্রী কুহেলী কুন্ডু-সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা ৷
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার
